১১৬ ইসলামী আইন ও বিচার বাংলাদেশ থেকে সাধারণত যশোর, সাতক্ষীরা, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, দর্শনা, দিনাজপুর, লালমনিরহাট সীমান্ত ও স্থলবন্দর এলাকা দিয়ে নারী ও শিশু পাচার হয়। তবে এর মধ্যে যশোর ও সাতক্ষীরা শিশু পাচারের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।৬ সম্প্রতি টেকনাফ অঞ্চলের রোহিঙ্গা শরণার্থী নারী ও শিশু, পার্বত্য অঞ্চলের উপজাতীয় নারী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মানুষদের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাচারের জন্য জলপথও ব্যবহৃত হচ্ছে। ইউএনডিপির তথ্য মতে এক দশকে বাংলাদেশ থেকে ১২ থেকে ৩০ বছর বয়সী প্রায় তিন লাখ নারী ও শিশু পাচার হয়েছে। আর তিন দশকে পাচার হয়েছে দশ লাখ।" বিভিন্ন মানবাধিকার, নারী ও শিশুকল্যাণ সংগঠনের গবেষণা প্রতিবেদনেও এর সত্যতা মিলে । সবচেয়ে বেশি পাচারের শিকার হয়েছে সীমান্তবর্তী জেলার বাসিন্দারা । তবে সম্প্রতি সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের ভাল চাকরির আশ্বাস দিয়েও পাচার করা হচ্ছে। জাতিসংঘের উ্বান্তবিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরর বিবৃতিতে বলা হয়, ঝুঁকি সত্বেও অনেক মানুষ এই বিপদসন্ুল পথ ব্যবহার করে বিদেশ পাড়ি দিচ্ছেন। যার ফলে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় ২৫ হাজারের মতো বাংলাদেশী এবং রোহিঙ্গা মানব পাচারের শিকার হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ । সাগর পথে বেঁচে যাওয়া অভিবাসীদের তথ্যের উপর ভিত্তি করে বলা হয়েছে, ২০১৫ সালের প্রথম তিন মাসে অনাহার, পানিশূন্যতা এবং পাচারকারীদের নির্যাতনে আনুমানিক ৩০০ জন মানুষ সমুদ্রে মারা গেছে। জুলাই ২০১৩ থেকে জুন ২০১৪ পর্য্ত মালয়েশিয়ার উদ্দেশ্যে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে পাচার হয় প্রায় ৫৩ হাজার মানুষ; যার পরিমাণ আগের বছর ছিল ৩৩ হাজার । ইউএনএইচসিআর-এর মুখপান্র গ্যাদ্রিয়ান এডওয়ার্ডস জানান, মানব পাচার করা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ফলে শিশুদেরও অপহরণ এবং জোর করে মানব পাচারের উদ্দেশ্যে নৌকায় তোলা হয়। ইউএনএইচসিআর রিপোর্টে আরো বলা হয়, ২০১২ সালের জানুয়ারী থেকে এ পর্যস্ত প্রায় ১.৫০ লাখ মানুষ বিভিন্ন দেশে পাচার হয়েছে।” এশিয় উন্নয়ন ব্যাংকের 01 10000://৬/5/5/,110021001-111/00111706-21583/11809010170-111-1) 01001) 0511755/79০5-017100101817-0-80010175, 4১90959959৫ 01) 27.05.15. ৬15. /১]072, 13155/83, [101791) 17809010175 90910817017 13211150691): 90176 00170617)5, 171651710007101 10081710101 1101770171055 & 50001 5021105 5£00165 (17599), 4855017: 901)0121 1010110800175, 2019, ড০0101109-], 155016-1, 7৮. 87-88 * ইউএনডিপি রিপোর্ট ও দৈনিক প্রথম আলো, ১৬ মে, ২০১৫ ৮. ইউএনএইচসিআর রিপোর্ট, এপ্রিল,২০১৫; দৈনিক প্রথম আলো, ৯ মে, ২০১৫ ///.10707079071.00)
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।