মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম ১১৫ ক্ষমতার অপব্যবহার করে, দুর্বলতার সুযোগ নিয়ে, অথবা যার উপরে একজনের কর্তৃত্ব আছে অর্থ বা সুযোগ-সুবিধার লেনদেনের মাধ্যমে তার সম্মতি আদায় করে -শোষণ করার উদ্দেশ্যে কাউকে সংগ্রহ করা, স্থানান্তরিত করা, হাতবদল করা, আটকে রাখা বা নেওয়া । মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এর সংজ্ঞায় বলা হয়েছে- “মানব পাচার" অর্থ কোন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করিয়া; বা প্রতারণা করিয়া বা উক্ত ব্যক্তির আর্থ-সামাজিক বা পরিবেশগত বা অন্য কোন অসহায়ত্বকে কাজে লাগাইয়া; বা অর্থ বা অন্য কোন সুবিধা লেনদেন-পূর্বক উক্ত ব্যক্তির উপর নিয়ন্ত্রণ রহিয়াছে এমন ব্যক্তির সম্মতি গ্রহণ করিয়া; বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রম শোষণ বা অন্য কোনো শোষণ বা নিপীড়নের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয়, সংগহ বা গ্রহণ, নির্বাসন বা স্থানাস্ত র, চালান বা আটক করা বা লুকাইয়া রাখা বা আশ্রয় দেওয়া । বাংলাদেশে মানব পাচার পরিস্থিতি বাংলাদেশে মানব পাচারের বিভিন্ন পথ রয়েছে। মানব পাচার বর্তমানে আন্তর্জাতিক ও আন্তঃদেশীয় বাণিজ্যে পরিণত হয়েছে । নারী ও শিশু পাচারকারী অবৈধ ও অনৈতিক ব্যবসার সঙ্গে একটি শক্তিশালী আঞ্চলিক দলও নিয়োজিত রয়েছে । দেশের মধ্যেও গ্রাম থেকে শহরে, এক শহর থেকে অন্য শহরে, একই শহরে নিজের বাড়ি থেকে নিয়ে অন্য এক জায়গায় পাচার করা হয়। উন্নয়নশীল ও দ্রুত অর্থনৈতিক পরিবর্তনশীল দেশসমূহের জাতীয় সীমানার বাইরে পাচারকারী ও অপরাধীচক্র মুনাফার জন্য নারী ও শিশুদের ইচ্ছের বিরুদ্ধে এবং জোরপূর্বক অর্থনৈতিক ও যৌন উৎপীড়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত করতে পাচার করে থাকে । মানব পাচারের ক্ষেত্রে নারী ও শিশুরাই পাচারের প্রধান বলি। নারীদের পাচার করার উদ্দেশ্য মূলত তাদেরকে দেহব্যবসায়ে কাজে লাগানো; ইচ্ছার বিরুদ্ধে যৌনকর্মে নিয়োজিত করা, পানশালায় নাচানো, অশ্লীল ছবি, চলচ্চিত্র ইত্যাদিতে অংশগ্রহণ করানো । এছাড়া সস্তা শ্রমের জন্য ব্যবহার করা, নেশার দ্রব্য পাচার করানো, তাদের অঙ্প্রত্যঙ্গ বিক্রি দেওয়া ইত্যাদি। শিশুদের ক্ষেত্রে পাচারের উদ্দেশ্য হল- সস্তা শ্রম, ভিক্ষাবৃত্তিতে ব্যবহার, যৌন শোষণের জন্য বিক্রি করা। এছাড়া নেশার দ্রব্য পাচার, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ইত্যাদির জন্য শিশুদের পাচার করা হয়।« ৪. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২, ধারা ৩ (১) «.1187107 172001078- 4 52০57207 09705771 707 8071212225%. 1011813: 92115150551) 118961066 ০ 768০6 8) 36০0110/ 9040155, 2011. 0. 2; [100010105 ঘ। ঢাএাগথা। 361165409 ]ব177২0-- ৬8118015 ঘ। 911 0590 ///.10707079071.00)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।