ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার বর্ষ : ১১, সংখ্যা : ৪৩ জুলাই - সেপ্টেম্বর : ২০১৫ মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন ও ইসলাম : পরিপ্রেক্ষিত বাংলাদেশ ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ* [সারসংক্ষেপ : মানব পাচার একটি জঘন্যতম অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন । এটি এমন এক সহিংসতা যা সভ্যতা, মানবিক মূল্যবোধ ও অধিকারের প্রতি উপহাস এবং বর্বরতার প্রতিচ্ছবি । মূল্যবোধের অবক্ষয়, আইনগত দুর্্লতার সুযোগ, নীতি ও অনুশাসনের অজ্ঞতা, দারিদ্যু, দুরর্লতা ও শিক্ষার অভাব এবং তা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের কমতি এবং সবোপরি প্রতিকারের জন্য আইনি সহায়তার সীমিত সুযোগ মানব পাচারের কারণগুলোর অন্যতম । বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও মানব পাচারের বিষয়টি ব্যাপক আলোচনায় ছিলো না। তবে সাম্প্রতিক মানব পাচার বৃদ্ধির প্রেক্ষাপটে তা প্রতিরোধ ও দমনের কৌশল আলোচনায় তাৎপর্য পায় । বাংলাদেশে অতিসম্প্রতি এ বিষয়ক আইন প্রণীত হলেও মানব পাচার সংক্রাত আইন-শৃঙ্খলা অবনতি অতীব আলোচিত বিষয় হিসেবে গোচরে আসে । মানব পাচার যেমন আইন-শৃঙ্খলার অবনতির উল্লেখযোগ্য সৃচক, তা রোধ করা তেমনি নিরাপতা ও মানবাধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত সাংবিধানিক নিশ্চয়তা বিধানের দায়িত্বের অংশবিশেষও বটে । আলোচ্য প্রবন্ধে মানব পাচাররোধে বাংলাদেশের প্রচলিত আইন ও ইসলামের দৃষ্টিভঙ্গি এবং সুপারিশমালা তুলে ধরার চেষ্টা করা হয়েছে | ভুমিকা মানব পাচার একটি জাতীয় সমস্যা, যা মানবীয় মর্যাদার প্রতি এক চরম আঘাত। মানব পাচারে দুই বা ততোধিক রাষ্ট্রের সংশ্লিষ্টতা দেখা যায়। তবে সম্প্রতি মানব পাচার নিয়ে যে পরিস্থিতির উত্তব হয়েছে তা বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পর্যন্ত প্রসারিত। বিশ্বব্যাপী এ মুহূর্তে যে সমস্যা মারাত্মকরূপ ধারণ করেছে তা হচ্ছে মানব পাচার । বাংলাদেশের অদক্ষ জনসংখ্যা ও দারিদ্ব্য, শিক্ষা ও সচেতনতার অভাব, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বহুমাত্রিক হেতু, পেশা ও কর্মের অবাধ সুবিধাহীনতা, বেশি বেতনে চাকরির প্রলোভন ও উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা, মাদক ও যৌন ব্যবসা, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি বহুবিধ কারণে সম্প্রতি মানব পাচার বৃদ্ধি পেয়েছে। * সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । ///.1090709091.001)

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।