১১২ ইসলামী আইন ও বিচার উপর্যুক্ত সংক্ষিপ্ত আলোচনা দ্বারা বুঝা গেল যে, ইসলামে রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য । কুরআন ও সুন্নাহতে অসংখ্য আয়াত-হাদীস রয়েছে যেগুলোতে রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণিত হয়েছে। উপসংহার যারা নানাভাবে ইসলামের বিরোধিতা করেন তারা “রাজনীতিতে ধর্মের উপস্থিতির” মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি থেকে ইসলামকে পৃথক রাখা । অপরদিকে ইসলামে রাজনীতির দৃষ্টিভঙ্গি না জানার কারণে অনেকে এ বিষযে নীরব থাকছেন। অথচ কুরআন-সুন্নাহ রাজনীতি সম্পর্কে স্পষ্ট ও যুগোপযোগী ধারণা পেশ করেছে যার অনুশীলন প্রতিটি মুসলিমকে সঠিক রাজনীতি চর্চায় উদ্বুদ্ধ করে। বক্ষ্যমাণ প্রবন্ধে প্রমাণিত হলো যে, ইসলামে রাজনীতি আছে। কিন্ত সে রাজনীতি শাস্তি প্রতিষ্ঠার জন্য, অশান্তির জন্য নয়। ইসলামে কখনোই বাড়াবাড়ি বা চরমপন্থা গ্রহণযোগ্য নয়। ইসলামের রাজনীতি একান্তই কল্যাণচর্চার জন্য । ইসলামের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেয়া বিধান মোতাবেক তার সৃষ্টিকে পরিচালনা করা। এজন্য ইসলামী রাজনীতি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালায়। মানবতার কল্যাণ সাধনই হচ্ছে ইসলামী রাজনীতির মূল লক্ষ্য। তাই ইসলামী রাজনীতি বা রাজনীতিতে ইসলামের উপস্থিতি সম্পর্কে গভীর অধ্যয়ন ও গবেষণা করে সামনের পথে অগ্রসর হওয়া সময়ের দাবি । ///.10907090791.001)
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।