ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ইসলামী আইন ও বিচার সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট নয়, ইসলামী খিলাফতও তেমনি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নিজস্ব বিষয় নয়। বরং আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ প্রেরিত বিধান সর্বজনীন, যা সকলের জন্য মঙ্গলময় ও সকলের প্রতি সমানভাবে প্রয়োগযোগ্য। যেমন আল্লাহর সৃষ্ট আলো বাতাস, মাটি ও পানি সবার জন্য কল্যাণময় ।*৯ মানব জীবনের উন্নতি অগ্রগতির সাথে রাজনীতির সম্পৃক্ততা বিবেচ্য হয়। সমাজ ও দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতি প্রধান ভূমিকা পালন করে থাকে। এজন্য ইসলাম বিশেষভাবে এর প্রতি গুরুত্ব দিয়েছে। ১. আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি অপরিহার্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া জীবন বিধান পরিপালন করতে হলে রাজনৈতিক শক্তির প্রয়োজন । ইসলামের কিছু বিধান রয়েছে যা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া পালন করা সম্ভব নয়। যেমন হত্যা ও অঙ্গহানির বিধান, চুরি ও ব্যভিচারের শাস্তি ইত্যাদি। সেজন্য যুগে যুগে নবী ও রাসুলগণও আল্লাহর দীন কায়েমে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ০০৯) পিস 4 ৩০ ০০ এ ৩০ 5১09 ৩৬4৫০) 5 ০০ তে (৫6০৯ এত ভস্নে এ ও 1১৮ ০ ৮৫40 এত এরর এ ৩ উও 2 ৮ ১০ 7 41 48) গে 2 তিনি তোমাদের জন্য দীন বিধিবদ্ধ করে দিয়েছেন; যে বিষয়ে তিনি নৃহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হল, তোমরা দীন কায়েম করবে এবং এ থেকে বিচ্ছিন্ন হবে না। তুমি মুশরিকদেরকে যেদিকে আহ্বান করছ তা তাদের কাছে কঠিন মনে হয়; আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন। আর ষে তার অভিমুখী হয় তাকে তিনি হিদায়াত দান করেন ।৫০ ২. রাজনীতি সমাজের বিভিন্ন নীতি-বিধি পরিবর্তনকারী শক্তি সমাজ থেকে অপসংস্কৃতি, কুসংস্কার, অন্যায় অবিচার দূরীভূত করার জন্য অন্যতম শক্তি হলো রাজনৈতিক শক্তি । এজন্য আমাদের প্রিয় নবী একটি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সাহায্য করার জন্য আল্লাহর নিকট দুআ করেছিলেন। আল-কুরআনে বলা হয়েছে, €৮ ৫০ ৩:৫৪ ১9 ৪০ 6৮৯5 ৩৯৮০ ৪৬০০৬ এস ০০৮১৯ আর বল, “হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে। আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান কর' নি ৯» মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, ইসলামী খিলাফত ও নেতৃত্ব নির্বাচন, রাজশাহী : হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৩ খ্রি. পৃ. ৯-১০ ৫০ আল-কুরআন, ৪২ : ১৩ ৫ আল-কুরআন, ১৭ : ৮০ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।