ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ ১০৭ মানুষ সব বিষয়ে নিজের বুদ্ধি-বিবেচনা মত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অনেক বিষয়ে নিজের বুদ্ধি-বিবেচনা মত সিদ্ধান্ত নিলে ভুল হয়। এ সব বিষয়ে শরী“আহ্‌ নিজস্ব বিধান প্রদান করেছে। কিন্তু মুবাহ বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধি ও দৃরদৃষ্টির উপর ছেড়ে দেওয়া হয়েছে। মোটকথা, রাজনীতি সংক্রান্ত ইসলামী মৌল- নীতিগুলো অপরিবর্তনীয়। তবে এই সব মূলনীতির ভিত্তিতে স্থান-কাল-বাস্তবতার আলোকে যুগোপযোগী বিধি-বিধান প্রণয়নের সুযোগও রয়েছে । এই সব বিধি-বিধান স্থান-কালভেদে পরিবর্তিতও হতে পারে । তবে শর্ত হলো, মূলনীতি বর্ণিত সীমারেখার মাঝে অবস্থান করতে হবে। সুতরাং ইসলামী রাজনীতি প্রসঙ্গে কিছু বলার অর্থ সকল যুগে, সকল স্থানে প্রযোজ্য বাধা-ধরা বিধি-বিধানের বর্ণনা করা নয়। ইসলামী রাজনীতি সংক্রান্ত আলোচনার উদ্দেশ্য হলো মৌলিক দর্শন, নীতি ও সূত্রগুলো আলোচনা করা । এগুলো কুরআন-সুন্নাহতে সুস্পষ্টভাবে বিবৃত হয়েছে।*৮ ইসলামে রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলাম একটি বিশ্বজনীন আদর্শ, যা সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ হতে বিশ্বমানবতার জন্য প্রেরিত হয়েছে। যার মধ্যে সকল যুগের সকল মানুষের সত্যিকারের কল্যাণ নিহিত রয়েছে। ইসলাম মানব জীবনের সকল দিক ও বিভাগের জন্য সুস্পষ্ট ও স্থায়ী মঙ্গলের পথনির্দেশ দান করেছে। কতগুলো ব্যক্তিগত নীতি-আদর্শ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। বরং মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিধিবিধানসহ তার ধর্মীয় ও বৈষয়িক জীবনের সকল মৌলিক বিষয়ে এমনকি কোন কোন ক্ষেত্রে খুঁটিনাটি ব্যবহারিক বিষয়েও ইসলাম চিরস্থায়ী হেদায়ত পেশ করেছে। অতএব ইসলামী খিলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এ কারণে যে, যাতে পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ততার মধ্যে ইসলামী বিধানসমূহ যথাযথভাবে পালন করা সহজ হয় এবং মানবকল্যাণ নিশ্চিত হয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম তার ব্যক্তিগত জীবনে ধর্ম পালনে স্বাধীন থাকলেও বৈষয়িক জীবন অনৈসলামী আইনে শাসিত হয়। সুদ-ঘুষের পৃঁজিবাদী অর্থনীতি কিংবা পরিণত হয়। অন্যদিকে দেশের আদালতগুলোতে ইসলামী বিধান অনুযারী বিচার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে নিরপরাধী দণ্ডিত হয় আর অপরাধী খালাস পেয়ে যায় । ফলে আইনের প্রতি অশ্রদ্ধা এবং অবিচার এবং সামাজিক অস্থিতিশীলতা ব্যাপকতা লাভ করে। এ সকল কারণে একজন মুমিনকে ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় সাধ্যমতো চেষ্টা করতে হয়। কারণ ইসলামী খিলাফত শুধু মুসলিমের জন্য নয়, বরং খিলাফতের অধীনে বসবাসরত সকল নাগরিকের জন্য সমানভাবে কল্যাণকর । ইসলাম যেমন কোন দল বা রি আবুল ফাতাহ মুহাঃ ইয়াহইয়া, প্রাগুক্ত, পৃ. ৬১২ //4.10707079091.00)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।