ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ ইসলামী আইন ও বিচার আপত্তিকর নয়। অনেকই নিজের নির্বাচিত ক্ষেত্রকেই দীনের মূল লক্ষ্য বলে মনে করেন। এখানেই আপত্তি। কেননা, তার নির্বাচিত শাখা দীনের বিভিন্ন শাখার একটি । উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি মনে করেন তিনি রাজনীতিতে অধিকতর দক্ষতার সাথে সময়-শ্রম দিতে পারবেন। তিনি এটা করতে পারেন। কিন্ত তিনি যদি মনে করেন যে, রাজনীতি হলো দীনের মূল লক্ষ্য তাহলে সেটি হবে ভ্রান্তি । ইসলামের রাজনৈতিক বিধি-বিধানের স্বরূপ ও প্রকারভেদ : স্থায়িত্ব ও পরিবর্তনশীলতার সমন্বয় রাজনীতি সম্পর্কে ইসলাম বিস্তারিত বিধি-বিধান উল্লেখ করেছে। কিন্তু ইসলাম রাষ্ট্র ব্যবস্থার নির্দিষ্ট কোন কাঠামো স্থির করে দেয়নি। কেবল রাষ্ট্রব্যবস্থার মূল নীতি- কৌশলগুলো ইসলামে উল্লেখ করা হয়েছে। নীতি-কৌশলগুলো কার্যকরের পদ্ধতি, প্রায়োগিক রূপ ও শাখা-প্রশাখাগত বিষয়গুলোকে প্রতিটি যুগের আলিম ও ব্যক্তিবর্গের উপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহ তা'আলা ইসলামী শরী'আহ্র মাধ্যমে কিছু অপরিবর্তনশীল নীতি প্রদান করেছেন। এ সব নীতিতে কোন পরিবর্তন আনা যাবেনা । এ সব নীতিতে বর্ণিত দিক নিদের্শনা সকল যুগের জন্যে প্রযোজ্য । এই সব মৌলিক নীতিকে ভিত্তি ধরে এবং মৌলিক নীতিগুলোকে পুরোপুরি অনুসরণ করে মুসলিম চিন্ত বিদদের পরামর্শক্রমে যুগোপযোগী কর্মপদ্ধাতি অনুসরণ করা বৈধ । উদাহরণস্বরূপ বলা যায়, আল-কুরআনুল কারীমে বলা হয়েছে, €০: 469 ০3 2৮ ৩৫7 ০১৩০৯ তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী প্রস্তুত রাখবে ।£* এই আয়াতে প্রস্তুতি গ্রহণের মূলনীতি বর্ণনা করা হয়েছে। শরী'আহয় প্রস্তুতি গ্রহণের কিছু উদাহরণও উল্লেখ রয়েছে। প্রতিটি যুগের শাসক, আলিম ও সমরবিদদের উপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তারা অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তার আলোকে সর্বোচ্চ শক্তি অর্জনের চেষ্টা করবেন। অনুরূপভাবেই রাজনীতির ক্ষেত্রেও ইসলাম মৌলিক দিক- নির্দের্শনা প্রদান করেছে। কিন্ত প্রশাসন, ক্ষমতা-বপ্টন, মন্ত্রী-পরিষদ, আইন-সভা, পরামর্শ-পরিষদ এ সব বিষয়ে ইসলাম কোন নির্দিষ্ট সীমারেখা আরোপ করেনি । এগুলো সমকালীন মুসলিম নেতৃবর্গের কল্যাণধর্মী বিবেচনা সাপেক্ষ কাজের আওতাতুক্ত। প্রতিটি যুগে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ এই সব বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন । তাই প্রাচীন ফকীহদের আলোচনায় আইন-সভা, মন্ত্রী-পরিষদের সদস্য-সংখ্যা ইত্যাদি শাখা-প্রশাখা বিষয়ে কোন সুনির্দিষ্ট কাঠামো পাওয়া যায় না। শাখা-প্রশাখার ক্ষেত্রে সর্বযুগে প্রযোজ্য কাঠামো নির্দিষ্ট করা যৌক্তিকও নয়। *" আল-কুরআন, ০৮ : ৬০ //4.10907079071.00]1)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।