ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ ইসলামী আইন ও বিচার দুই. আল্লাহর সন্তষ্টি বিধানের উদ্দেশ্যে আল্লাহর বিধান মতে সম্পাদিত বৈষয়িক কল্যাণপ্রসূত কর্মকাণ্ড। এগুলো পরোক্ষভাবে ইবাদতে পরিণত হয়। এর উদাহারণ হলো ব্যবসা-বাণিজ্য । আল্লাহর তা'আলার বিধান মতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ব্যবসা-বাণিজ্য করা হলে সেই ব্যবসা-বাণিজ্য তাৎপর্যের দিক থেকে ইবাদতে পরিণত হয়। এই ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সাওয়াবও পাওয়া যায়। কিন্ত এটা পরোক্ষ ইবাদত। আল্লাহ্‌ প্রদত্ত বিধি-বিধান মেনে চলা এবং আল্লাহর সন্তষ্টি অর্জনের নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়।৪২ রাজনীতি : পরোক্ষ ইবাদত রাজনীতি ও রাষ্ট্রপরিচালনা পরোক্ষ ইবাদত। আল্লাহর বিধান মোতাবেক ও আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্যে রাজনীতি ও রাষ্ট্রপরিচালনা করা হলে তা ইবাদতে পরিণত হবে। কিন্তু তা পরোক্ষ ইবাদত। ব্যবসা-বাণিজ্যের মতই রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা করা প্রত্যক্ষ ইবাদত নয়। আল্লাহর আনুগত্য ও ভালো নিয়তের কারণে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা ইবাদতে পরিণত হয়। আল্লাহ তাঁআলা এই উভয় প্রকার ইবাদতের উদ্দেশ্যেই মানুষ সৃষ্টি করেছেন। প্রত্যক্ষ ইবাদতের গুরুত্ব পরোক্ষ ইবাদতের গুরুতু অপেক্ষা বেশি। কিন্ত পরোক্ষ ইবাদতের সংখ্যা বেশি। পরোক্ষ ইবাদতের একটিকে আল্লাহ কর্তৃক বান্দাকে সৃষ্টি করার মূল লক্ষ্য-উদ্দেশ্য বিবেচনা করা যাবে না। পরোক্ষ ইবাদত প্রত্যক্ষ ইবাদতের সাথে সমম্থিত হয়ে সৃষ্টির উদ্দেশ্য সাধন করে। আরেকটি বিষয় বিবেচনা করা উচিত। সব পরোক্ষ ইবাদতের গুরুত্ব সমান নয়। একেক পরোক্ষ ইবাদতের গুরুত্ব একেক রকম। এই গুরুত্ব নির্ভর করে পরোক্ষ ইবাদতের ফলাফলের ব্যাপকতা ও গুরুত্বের উপর। কোন পরোক্ষ ইবাদতের প্রভাব অনেক বেশি ব্যাপক এবং গুরুত্বহ হলে সেই পরোক্ষ ইবাদতের গুরুত্বও অনেক বেশি হয়। রাজনীতির শুরুত্ব প্রসঙ্গে বলা যায়, প্রকৃত ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেই রাষ্ট্রব্যবস্থচর অধীনে সকল প্রত্যক্ষ ও পরোক্ষ ইবাদত সম্পন্ন করা সহজ হয়। ইবাদতের পরিধি বৃদ্ধি পায়। এই কারণে অন্য সকল পরোক্ষ ইবাদতের তুলনায় রাজনীতির গুরুত্ব অনেক বেশি। এই দিক বিবেচনা করে রাজনীতির উপর বেশি গুরুত্ব আরোপ করা দূৃষণীয় নয়। কিন্তু এটিকে ইসলামের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হলে গুরুতর ক্রমবিন্যাসই লঙ্ঘিত হয়। কেননা, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা ইসলামের মূল লক্ষ্য এই মনোভাব মানুষের মন-মগজে প্রাধান্য লাভ করলে অন্য অনেক জরুরী বিষয় গৌণ হয়ে পড়ে। ফলে অনেক সমস্যার উদ্ভব ঘটতে পারে ।*০ * মুফতী মুহাম্মদ তকী উসমানী, প্রাগুক্ত, পৃ. ১১৯ ৪৩. প্রাগুক্ত ///.109070790791.00])

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।