ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ ১০৩ ব্যাপারে ইসলামের সুনির্ধারিত বিধি-বিধান রয়েছে; যা মানুষের জীবনের সর্বোচ্চ শাস্তি ও নিরাপত্তার গ্যারান্টি দেয়। কিন্তু কথাটাকে যদি এভাবে বলা হয় যে, ধর্ম মূলত রাজনীতিরই অপর একটা নাম অথবা রাজনৈতিক কর্তৃতু প্রতিষ্ঠাই হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য তাহলে অবশ্যই এটি ্রান্িকতার দোষে দুষ্ট হতে বাধ্য। এটা ইসলামের ভাবমূর্তি বিকৃতিরই নামান্তর । বস্তুত সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের যে নিয়মনীতি রয়েছে তা সর্বজনীন ও সর্বকালীন। কেননা এ সকল ক্ষেত্রে ইসলাম উদারনীতি গ্রহণ করেছে। একটি হতে পারে এবং প্রয়োজনীয় বিধি-বিধান প্রণয়ন করে নিতে পারে এতটা সুযোগ এক্ষেত্রে রেখে দেয়া হয়েছে। যে চৌহদ্দি বর্ণনা করে দেওয়া হয়েছে তা সর্বজনীন ও কালজয়ী অর্থাৎ সর্বযুগে সকল দেশে সকল রং ও বর্ণের মানুষের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য । কতিপয় চিরন্তন বিষয়ের বিধি-বিধান নির্ধারণ করে দেয়ার পর মানুষের গবেষণা ও ইজতিহাদের দরজাকে এক্ষেত্রে উন্যুক্ত রাখা হয়েছে । অতএব যারা বলেন যে, ইসলামের রাজনৈতিক দর্শন থাকলেও আধুনিক কালে তা প্রযোজ্য হওয়ার মত নয়, তারা মূলত অন্ধের রাজ্যে বাস করেন। ইসলামের জীবনধারা ও বিধি বিধানের সাথে তাদের পরিচয় নেই বললেও ভুল হবে না। এধরনের প্রান্তিক বিশ্বাসের অধিকারীদেরকে মাওলানা মুশাহেদ আলী রহ. “ফাতহুল কারীম ফী সিয়াসাতিন নাবীয়্যিল আমীন” গ্রন্থে মুলহিদণ৯ বলে অভিহিত করেছেন ।০ ইসলামের মৌলিক উদ্দেশ্য হলো ইবাদত আল্লাহ তা“আলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনায় বলেছেন, €০১১৭ ২০০09 ১ ০৮০১৯ আমি জীন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে, তারা আমার ইবাদত করবে ।৯ ইবাদতের অর্থ হলো আনুগত্য । আনুগত্যের প্রতিটি বৈধ রূপই ইবাদতের অন্তর্ভুক্ত । অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করাই হলো আল্লাহর মানবসৃষ্টির মূল উদ্দেশ্য । ইবাদত দুই প্রকার; এক. একমাত্র আল্লাহ তাঁআলার আনুগত্যসূচক ইবাদত। সালাত, সিয়াম, হজ্জ, যাকাত, কুরবানী ইত্যাদি এই প্রকার ইবাদত । এগুলো প্রত্যক্ষ ও মৌলিক ইবাদত ৩». স্বধর্মত্যাগী, নাস্তিক, অবিশ্বাসী | . % আবুল ফাতাহ মুহাঃ ইয়াহইয়া, প্রাওক্ত, পৃ. ৬১২ ৪ আল-কুরআন, ৫১ : ৫৬ //4.10907079091.00])

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।