ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ইসলামী আইন ও বিচার প্রকৃত সত্য হলো, ইসলাম একটি সামগিক জীবন ব্যবস্থা । মানব জীবনের সামথিক দিকের একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা এতে রয়েছে। এখানে মানুষের বিশ্বাস ও ঈমানের পরিশুদ্ধির দিক-নির্দেশনা যেমন রয়েছে, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের নির্দেশনাও রয়েছে, আবার মানুষের নৈতিক ও আধ্যাত্মিক জীবনের উৎকর্ষ লাভের পন্থাও নির্দেশ করা হয়েছে। ব্যক্তি জীবনের উন্নয়নের কর্মসূচী যেমন এতে রয়েছে, তেমনি মানুষের জীবনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের এমনকি আন্তর্জাতিক জীবনের পূর্ণাঙ্গ পথ নির্দেশনাও এতে রয়েছে। এই সামগ্বিকতার উপর প্রতিষ্ঠিত ইসলামের পূর্ণাঙ্গ প্রাসাদ। এখানে একটিকে গ্রহণ করা একটিকে বর্জন করা, একটিকে উপেক্ষা করে অন্যটিকে আকড়ে ধরার কোনই অবকাশ নেই। এর অর্থ হলো ইসলামের জীবনব্যাপী দিক নির্দেশনার একটি দিক হলো রাজনৈতিক দিক নির্দেশনা । রাজনৈতিক দিক নির্দেশনাই ইসলামের একমাত্র উদ্দেশ্য এরূপ নয়। আবার প্রত্যেককে রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে হবে এমনও নয়। বরং এ দায়িত্ব উম্মতের উপর ফরযে কিফায়ারূপে আরোপিত । একটি দলকে এ দায়িত্ব পালনে সদা তৎপর থাকতে হবে এবং ইসলামের রাজনৈতিক দিক নির্দেশনাগুলো রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিফলিত ও বাস্তবায়িত করার জন্য জোর তৎপরতা চালিয়ে যেতে হবে। অন্যথায় সকলেই এ দায়িত্বে অবহেলার অপরাধে অপরাধী সাব্যস্ত হবে ।০৮ ইসলাম যে পূর্ণাঙ্গতার মহিমায় প্রতিষ্ঠিত, পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য মাত্রা পর্যস্ত এই পূর্ণাঙ্গতার প্রতিফলন দাবি করে মুসলিম উম্মার নিকট সঙ্গত কারণে কোথায়ও পূর্ণাঙ্গ মাত্রায় বাস্তবায়ন করা সম্ভব না হলে যেখানে যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সুতরাং অর্থনৈতিক ও সামাজিক বিধি-বিধান এবং রাজনৈতিক দিক-নির্দেশনাকে.উপেক্ষা করে শুধুমাত্র কতিপয় ইবাদত গণ্ডিতে আবদ্ধ করে ইসলামকে ব্যাখ্যা করা যেমন প্রান্তিকতা, তেমনি ব্যক্তিক উৎকর্ষ, নৈতিক উন্নয়ন, আধ্যাত্মিক অগ্রগতির প্রচেষ্টা, ঈমান-আকীদা, আমল-আখলাকের দিকগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র অথনৈতিক সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের ব্যাখ্যা করতে যাওয়া এবং ইসলামকে রাজনীতি সর্বস্ব একটি মতবাদরূপে তুলে ধরাও তেমনি প্রান্তিকতা। এতে অবশ্যই কোন সংশয়ের অবকাশ নেই যে, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে ইসলামের একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে। মানুষের সামাজিক জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলা, সুখে দুঃখে মানুষের পাশে এসে দীড়ানো, সমাজের সেবা করা, সমাজে আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করা, রাষ্ত্রীয়ভাবে মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনা করা ইসলামের একটি গুরুতৃপূর্ণ দিক। এ *. আবুল ফাতাহ মৃহাঃ ইয়াহইয়া, প্রাগুক্ত, পৃ. ৬১০ //4.10907079071.00])

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।