১০০ ইসলামী আইন ও বিচার সেকুলারিজমের মুকাবেলা করতে যেয়ে ইসলামের সামাজিক ও রাজনৈতিক দিকটির উপর অধিক গুরুত্বারোপের পরিণতি থেকে একদল নিজেদের অজান্তেই ইসলামের ব্যক্তি জীবনের প্রসঙ্গটির ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করতে থাকে এবং রাজনীতিকেই ইসলামের মূল উদ্দেশ্য বলে মনে করে। তাদের বক্তব্য হলো, ইসলামের মূল উদ্দেশ্য দুনিয়াতে একটা ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করা । ইসলামের অন্য বিধানগুলো এই মূল লক্ষ্যের অনুগামী । তাদের মতে, এই কারণে রাজনৈতিক ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করার কাজে নিয়োজিত ব্যক্তিই ইসলামের প্রকৃত মর্ম-উদ্দেশ্য উপলব্ধি করতে পেরেছেন। অনেকে রাজনীতি থেকে দূরে থেকে আত্মার সংশোধন, ইসলামী শিক্ষার প্রসার, ইসলামের দাওয়াত, সামাজিক সংস্কার ইত্যাদি কাজে নিয়োজিত রয়েছেন। রাজনৈতিক ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা নেই। এ ধরনের ব্যক্তিদের সম্পর্কে বলা হয়, তিনি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পোষণকারী এবং ইসলামের আসল মর্ম-উদ্দেশ্য সম্পর্কে তিনি সচেতন নন ।০৫ অপর পক্ষে পাশ্চাত্যের আদর্শ ঘেষা কিছু কিছু মুসলিম সেক্যুলার আদর্শ এরূপ ধ্যান- ধারণা লালন করেন যে, ইসলামে রাজনৈতিক দর্শন থাকলেও তা সেকেলে । আধুনিক যুগের ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে এগুবার মত পর্যাপ্ত উপাদান ইসলামে নেই।৬ বন্তত ইসলামের রাজনৈতিক দর্শন সম্পর্কে এই তিন ধরনের ধারণাই অজ্দঞরতাপ্রসূত ও বিভ্রান্তিকর । প্রথমত দু'টি দৃষ্টিভঙ্গিই প্রান্তিক। অতিরিক্ত বাড়াবাড়ি অথবা অতিরিক্ত শিথিল। আর তৃতীয় দৃষ্টিভঙ্গি অজ্ঞতাপ্রসৃত। রাজনীতির ক্ষেত্রে ইসলামের প্রকৃত অবস্থান উপলদ্ধি করতে ব্যর্থ হওয়ার কারণে এই সব মতাদর্শ গড়ে ওঠেছে। এর কোনটিতেই প্রকৃত অবস্থার সঠিক চিত্রায়ন নেই। যারা ইসলামকে রাজনীতিহীন মনে করেন বা ইসলামী রাজনীতির বিরোধিতা করেন তাদের জবাবে এখানে প্রাচ্যবিদ বুদ্ধিজীবীদের কতিপয় বক্তব্য তুলে ধরা হলো যেরানে তারা ইসলামের সাথে রাজনীতির সম্পর্কের ব্যাপারে সুস্পষ্ট ও খোলাখুলিভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। কারণ এ সকল প্রগতিবাদী ইসলাম- বিদ্বেধীরা এ দাবি করতে পারবেন না যে, তারা বর্তমান যুগের বিষয়ে তাদের চেয়েও বেশি খবর রাখেন, কিংবা এও দাবি করতে পারবেন না যে, তারা জ্ঞান বিজ্ঞান ও বিভিন্ন তথ্যাদি সংগ্রহের কলাকৌশল তাদের চেয়েও বেশি রপ্ত করতে পেরেছেন। তাদের কতিপয় বক্তব্য নিন্নরূপ : ০. মুফতী মুহাম্মদ তকী উসমানী, প্রাণ, পৃ. ১১৯ ০» আবুল ফাতাহ মুহাঃ ইয়াহইয়া, প্রাগুজ্ঞ, পৃ. ৬১০ ///.10707079071.00])
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।