ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ ৯৯ অঞ্চলের মানুষ যখন বিষিয়ে ওঠেছিল; তখন দুই তরবারীর দর্শন প্রয়োগ করে অর্থাৎ “গীর্জার প্রাপ্য গীর্জাকে দাও আর রাষ্ট্রের প্রাপ্য রাষ্ট্রকে দাও” এই নীতি অবলম্বন করে তারা এই সংঘাতের অবসান করতে সচেষ্ট হয়েছিল। কিন্তু পোপ-পাদ্রীদের প্রভাব থেকে যখন কোনভাবেই বেরিয়ে আসা সম্ভব হচ্ছিল না, তখন দ্বাদশ শতকের দিকে মারসিলিও এবং চতুর্দশ শতকের দিকে ম্যাকয়াভেলি এগিয়ে আসেন সেকুলারিজম বা ধর্মনিরেপক্ষতার দর্শন নিয়ে । রাষ্ট্র ও গীর্জার ছন্দে অতিষ্ঠ এবং পোপ ও পাদ্রীদের অন্যায় নিগ্রহের শিকার ইউরোপের মুক্তিপাগল মানুষ ইসলামের সুমহান রাজনৈতিক দর্শনের সাথে পরিচিত না হওয়ার কারণে ম্যাকয়াভেলির ধর্মনিরপেক্ষতার দর্শনকেই মুক্তির মহাপয়গাম মনে করে আকড়িয়ে ধরে। এই দর্শন ইউরোপের রাজনৈতিক অঙ্গনে এত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে যে, যারাই এর বিরোধিতা করতো তাদেরকে মনে করা হতো প্রগতি বিরোধী, অগ্রগতির পথে অন্তরায় ।৩২ খিস্টান ধর্মরাষ্ট্রের নির্যাতন-নিপীড়নের প্রতিক্রিয়া হিসেবে এই মতাদর্শ সৃষ্টি হয়েছে। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্্রব্যবস্থা প্রতিষ্ঠার পর এই মতবাদ সারা বিশ্বে খানিকটা গ্রহণযোগ্যতা লাভ করে ।০ সেকুলারিজমের উঠতি প্রোপাগান্ডার শিকার হয়ে এ সময় অনেকেই ইসলামকে মসজিদ, মাদ্রাসা, খানকা ও কতিপয় ইবাদতের সংকীর্ণ গপ্তিতে আবদ্ধ করে ফেলার তৎপরতায় লিগু হয়। এহেন ব্যাখ্যা পশ্চিমাদের প্রশংসা লাভের পক্ষে যথেষ্ট সহায়ক হয় এবং সেকুলারিজমের সমর্থকদের ছারা সমর্থনপুষ্ট হয়ে ক্রমান্বয়ে এমন একটি ধ্যান-ধারণা গড়ে ওঠে যে, ইসলাম ব্যক্তি মানুষের উৎকর্ষ বিধানের জন্যই আগমন করেছে। এই চিন্তাধারার অনুসারীরা ইসলামকে অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ত্রীয় জীবনের পরিমণ্ডল থেকে নির্বাসন দিয়ে ব্যক্তি-জীবনের ছোট একটি গঞ্জিতে আবদ্ধ করে ফেলে। এরাই এ ধরনের ধ্যান-ধারণা প্রচার করে যে, ইসলাম হলো একটি ধর্ম; রাজনীতি ও সমাজ ব্যবস্থার সাথে এর কোন সম্পর্ক নেই।৬ এই মতবাদ ও দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়াশীল মনোভাব পরিবর্তনের জন্য একটি ইসলামপন্থী চিন্তাগোষ্ঠী রাজনীতির মাঠে অবতীর্ণ হন। তারা বলিষ্ঠ যুক্তি প্রমাণের আলোকে এটা প্রমাণ করে দেখান যে, ইসলাম অপরাপর ধর্মের ন্যায় কতিপয় আনুষ্ঠানিকতা সর্বস্ব কোন ধর্ম নয়। কিংবা কিছু ইবাদত বন্দেগীর মধ্যে আবদ্ধও নয়। বরং ইসলামের রয়েছে সর্বজনীন পরিব্যাপ্তি। এর বিধি-বিধান জীবনের সকল কর্মকাণ্ডে পরিব্যাপ্ত, এর হুকুম-আহকাম জীবন জগতের সর্বত্র প্রযোজ্য । ইসলামে সামাজিক ও রাষ্ত্রীয় জীবনের গুরুত্ব ঠিক ততখানিই যতখানি গুরুত্ব রয়েছে ব্যক্তিজীবনের উৎকর্ষ সাধনের বেলায়। ৩ আবুল ফাতাহ মুহাঃ ইয়াহইয়া, প্রাওক্ত, পৃ. ৬০৯ ৩০. মুফতী মুহাম্মদ তকী উসমানী, রাজনীতি : ইসলামী চিন্তাধারা, অনুবাদ : রেজাউল করিম, ঢাকা : মাকতাবাতুত তামাদ্দুন, ২০১৩ খি., পৃ. ১১৯ ৩" আবুল ফাতাহ মুহাঃ ইয়াহইয়া, প্রাজ্ঞ, পৃ. ৬১০ ///.10907079091.00])

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।