ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 154
📝 Text 📖 PDF

“মাকাসিদুশ শরী“আহ'-এর আলোকে ব্যাংকিং রঃ মাকানিদ (২.০৩,) ও মাসলাহা (৯1...) মাকাসিদ আলোচনায় “মাসলাহা' পরিভাষাটিও গুরুত্ব পেয়েছে । আরবী “মাসলাহা' শব্দের অর্থ জনকল্যাণ। এর বহুবচন “মাসালিহ'। “মাসলাহা" বা জনকল্যাণের পরিপন্থী সকল ক্ষতিকর উপাদান এক কথায় “মাফসাদা' (৪১.,)। সকল কাজে “মাসলাহা' বা জনকল্যাণ অন্বেষণ করা এবং “মাফসাদা' বা অকল্যাণ দূর করা মানুষের দায়িত্ব ও কর্তব্য । ইমাম গাযালীর শিক্ষক ইমামুল হারামাইন আল-জুয়াইনীর [১০২৮-১০৮৫খরি.] মতে, মাকাসিদুশ শরী“আহ ও মাসালিহ পরস্পর সম্বন্ধযুক্ত ও পরিপূরক।+ ইমাম গাযালী মনে করেন, বিশ্বাস, জীবন, বুদ্ধিবৃত্তি, বংশধারা ও সম্পদ সুরক্ষার সব কাজই মাসালিহ বা জনকল্যাণ ।৮ তেরো শতকের ইমাম আল-কারাফী [১২২৮-১২৮৫খ্ি] মাকাসিদুশ শরী'আহ ও মাসালিহকে পরস্পর সম্পর্কযুক্ত মনে করেন। তার মতে, এই দুটি বিষয় কিছু কিছু ক্ষেত্রে অভিন্ন বা সমার্থক । মানুষের সকল উদ্দেশ্য হতে হবে কল্যাণ প্রতিষ্ঠা ও অকল্যাণ দূর করার জন্য। এ দু'য়ের কোনো একটিও পূরণ না হলে উদ্দেশ্যটি শরী'আহ সম্মত হবে না। কল্যাণ সাধন ও অকল্যাণ নিরসনের দুই উদ্দেশ্য এক সাথে সম্পন্ন করা অতি উত্তম। একই সাথে দু*টি কর্তব্য সম্পাদন সম্ভব না হলে অস্ত ত যে কোনো একটি উদ্দেশ্য অর্জনের লক্ষ্য অবশ্যই থাকতে হবে। অন্যথায় সে উদ্দেশ্য শরী“আহ সম্মত হবে না।৯ মাকাসিদ তত্ত্বের উত্তব ও বিকাশ আল-কুরআনের নানা স্থানে নানাভাবে মাকাসিদুশ শরী“আহ উল্লেখ রয়েছে। ইমাম শাতিবী তার “আল-মুওয়াফাকাত ফি উসূলিশ শরী'আহ' নামক গ্রন্থের সূচনাতে মাকাসিদ অধ্যায়ে এ বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ তা'আলা দুনিয়ায় রাসূল পাঠিয়েছেন। তার উদ্দেশ্য সম্পর্কে আল-কুরআনে বলা হয়েছে, €175 05৮৮ 4৪ ৩6 5748 ০5৫ ১৩ ০১৩০ ০০৯০৯ আমি কল্যাণের সুসংবাদ ঘোষণাকারী এবং সতর্ককারীরূপে রাসূল পাঠিয়েছি, যেনো তাদের আগমনের পর আল্লাহর সামনে মানুষের কোনো অন্ভুহাত তোলার সুযোগ না থাকে ।৯ আবুল মা'আলী আব্দুল মালিক আল-ভুয়াইনী, আল-বুরহান ফী উসৃলিল কিকৃহ, খ. ২, পৃ. ৯১৫ আবু হামিদ আল-গাযালী, আল-মুক্তাসফা, পৃ. ২৫১ আবুল “আব্বাস আহমাদ আল-কারাফী, আল-ফুরূক, খ. ১, পৃ. ১১৮ ও খ. ২, পৃ. ৩২ " আল-কুরআন, ৪ : ১৬৫ এ ৬ তল ///.1070709091.001)

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.