তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মারইয়াম ৮৭ আর তিনি তাহার পরিবারের লোকজনকে সালাত ও যাকাতের নির্দেশ দিতেন এবং তিনি তাহার পালনকর্তার দরবারে খুব প্রিয় ছিলেন। এই আয়াত দ্বারাও হযরত ইসমাঈল (আ)-এর প্রশংসা করা হইয়াছে । একদিকে তিনি নিজেই ধৈর্যসহকারে আল্লাহ্‌র নির্দেশ পালন করিতেন, অপরদিকে তিনি তাহার পরিবারের লোকজনকেও আল্লাহ্র নির্দেশ পালন করিবার জন্য হুকুম করিতেন। যেমন রাসূলুল্লাহ্‌ (স!)-কে আল্লাহ্‌ তা“আল৷ নিদেশ দিয়াছেন ৪ Lele bol sal isi al আপনি আপনার পরিবারভুক্ত লোকজনকে সালাতের হুকুম করুন এবং নিজেও উহা ধৈৰ্যসহকারে পালন করিতে থাকুন। (সূরা তোহা $ ১৩২) অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ ALi Cay 3 1S HED LEE i 1A Sli LG EG Alina EE I sa bse KEL Cle Pall SMS MEE হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজ সত্তা ও ভো৷মাদের পরিবারভুক্ত লোকজনকে আগুন হইতে বাঁচাও । যাহার ইন্ধন হইবে মানুয ও পাথর । যেই শাস্তির জন্য কঠোর ও শক্তিশালী ফিরিশৃত৷ নিযুক্ত রহিয়াছে । যাহার। আল্লাহ্র হুকুম অমান্য ' করে না বরং তাহাদিগকে যাহা হুকুম করা হয় উহা তাহার পালন করেন। (সূর। তাহ্রীম ৪৬) আয়াতের মর্ম হইল, তোমরা তোমাদের পরিবারের লোকজনকে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাক । তোমরা তাহাদিগকে এমনিভাবে বেকার ছাড়িয়। রাখিও না। নচেৎ কিয়ামত দিবসে তাহারা আগুনের ইন্ধন হইবে । হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা সেই ব্যক্তির উপর রহমত করুন, যেই ব্যক্তি রাত্রে জাগ্রত হইয়া সালাত পড়ে এবং তাহার স্তরীকেও জাগ্রত করে। যদি সে জাগ্রত হইতে অস্বীকার 'করে তবে তাহার মুখে পানি ছিটাইয়া দেয়। আল্লাহ্‌ তা'আলা সেই নারীর উপর রহমত করুন। যে রাত্রে জাগ্রত হইয়া সালাত পড়ে এবং তীহার স্বামীকেও জাগ্রত করে। যদি তাহার স্বামী জাগ্রত হইয়া সালাত পড়িতে অস্বীকার করে তবে সে তাহার মুখে পানি ছিটাইয়া দেয়। হাদীসটি ইমাম আবূ দাউদ ও ইব্ন মাজাহ (র) বণনা করিয়াছেন। হযরত আবূ সাঈদ ও আবূ হুরায়রা (রা) নবী করীম্‌ (সা) হইতে বর্ণনা করেন. নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন ৪ যখন কোন ব্যক্তি রাত্রে জাগ্রত হইয়! তাহার স্ত্রীকেও জাগ্রত করে, অতঃপর তাহারা দুই রাক'আত সালাত আদায় করে, 'আল্লাহ্‌ তা'আলা

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।