Contents সূরা মারইয়াম ৫৯ বলেন, আবদুল্লাহ্ ইব্ন ইদ্রীস (র) ... ... . হযরত মুগীরা ইব্ন শু'ব। (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা) আমাকে নাজরানে প্রেরণ করিলেন। সেই স্থানের লোকেরা আমাকে বলিল, আচ্ছা, বলুন তো আপনারা ",';,৯ ০২0; পড়িয়া থাকেন, অর্থাৎ আপনাদের কিতাবে মারইয়ামকে হারূন (আ)-এর ভগ বলিয়া উল্লেখ করা হইয়াছে, অথচ, হযরত মূসা (আ) হযরত ঈসা (আ)-এর এত এত বৎস্র পূর্বে অতীত হইয়া গিয়াছেন। এই প্রশ্নের সঠিক কোন জবাব দান করিতে ন৷ পারিয়া যখন আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট প্রত্যাবর্তন করিলাম, তখন আমি তাহাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তিনি আমাকে বলিলেন ঃ তুমি তাহাদিগকে এই কথাটি বলিতে পারিলে না যে, পূর্ববর্তী লোকেরা তাহাদের আম্বিয়া ও নেক লোকদের নামে স্বীয় সন্তানের নাম রাখিত। অতএব এই হারূন সেই হারুন নহেন আর এই মারইয়ামও সেই মারইয়াম নহেন। ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (রা) বলেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গারীব। তিনি বলেন, ইব্ন ইদরীস (র) ব্যতিত অন্য কোন রাবী হইতে হাদীসটি বর্ণিত নহে। ইন্ন জারীর (র) বলেন, ইয়াকুব (র) ... ... ... কা'ব (রা) হইতে বর্ণিত যে, তিনি ৯ ৩১০ এর তাফসীর প্রসংগে বলেন, আয়াতে উল্লিখিত হারূন হযরত মূসা (আ)-এর ভাই হযরত হারূন নহেন। ইহা শ্রবণ করিয়া হযরত আয়েশা (রা) বলিলেন, আপনি ভুল বলিয়াছেন। তখন তিনি বললেন, হে উম্মুল মু'মিনীন! যদি নবী করীম (সা) এই সম্পর্কে কিছু বলিয়া থাকেন, তবে তিনি অধিক জানেন ও অধিক খবর রাখেন । 'অবশ্য আমি তো উভয়ের মাঝে ছয়শত বৎসরের পার্থক্য আছে বলিয়। জানি । রাবী বলেন, অতঃপর হযরত আয়েশা (রা) নীরব হইলেন । তবে ইতিহাসের এই তথ্যটি বিবেচনা সাপেক্ষ । ইব্ন জারীর (র) বলেন, Rs 4) SOR ERE LE dn তাফসীর প্রসংগে বলেন, হযরত মারইয়াম (আ) এমন এক বংশের ছিলেন, যাহারা সৎ ও দীনদার বলিয়া সুপরিচিত ছিলেন। কিছু লোক এমন আছে যাহারা সৎ ও দীনদার বলিয়া পরিচিত হইয়া থাকে এবং সুসন্তান জন্ম দেয়। অপর পক্ষে কিছু লোক এমনও হইয়া থাকে যাহারা অসৎ বলিয়া পরিচিত এবং অসৎ সন্তান জনা দান করে। আয়াতে উল্লিখিত হারুন নামক এই ব্যক্তি একজন বুযুর্গ ব্যক্তি ছিলেন এবং তাঁহার বংশে তিনি বড় সমাদৃত ও প্রিয়জন ছিলেন। তরে তিনি হযরত মূসা (আ)-এর ভাই হযরত হারূন ছিলেন না। তিনি ছিলেন অন্য এক হারুন । কথিত আছে যে, যখন তাহার মৃত্যু হয় তখন বনী ইসরাঈলের হারূন নামক চল্লিশ হাজার লোক তাহার জানাযায় শরীক ছিল।
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।