তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৬ তাফসীরে ইবন কাছীর না ব্যাভিচারিনী । (২৯) অতঃপর মারইয়াম সন্তানের প্রতি ইঙ্গিত করিল । উহারা বুলিল, যে কোলের শিশু তাহার সহিত আমরা কেমন করিয়া কথা বলিব? (৩০) সে বলিল, আমি তো আল্লাহ্‌র বান্দা । তিনি আমাকে কিতাব দিয়াছেন, আমাকে নবী করিয়াছেন, (৩১) যেখানেই আমি থাকি না কেন তিনি আমায় বরকতময় করিয়াছেন, তিনি আমাকে নির্দেশ দিয়াছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করিতে, (৩২) আর আমাকে মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই উদ্ধত ও হতভাগ্য, (৩৩) আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করিয়াছি আর যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি পুনরুখিত হইব । তাফসীর £৪ আল্লাহ্‌ তা'আলা হযরত মারইয়াম (আ) সম্পর্কে ইরশাদ করেন, যেইদিন তাহাকে সাওম রাখিবার জন্য নির্দেশ দেওয়া হইয়াছিল এবং মানুষের সহিত কথা বলিতে নিষেধ করা হইয়াছিল এবং ইহাও বলা হইয়াছিল যে, মানুষের সহিত তাহার নিজের কোন কথা বলিবার প্রয়োজন হইবে না । বরং তাহার পক্ষ হইতে অন্য ব্যবস্থা গ্রহণ করা হইবে । তখন তিনি আল্লাহ্র এই নিদেশও যথাযথভাবে পালন করিয়াছিলেন। এবং আল্লাহ্র পক্ষ হইতে যে সিদ্ধান্ত গ্রহণ কর! হইয়াছিল, তিনি উহা মানিয়া লইয়াছিলেন। অতঃপর তিনি তীহার পুত্রকে লইয়া তাহার কাওমের নিকট আসিলেন। যখন তাহারা সন্তান সহ তাহাকে দেখিল তখন তাহারা বড় গুরুতর কাজ বলিয়া মনে করিল এবং বিয়া উঠিল (১4 1%, ২১১ 4] [953 হে মারইয়াম! তুমি তো বড়ই গুরুতর কাজ করিয়াছ। ' মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী (র) এবং আরও অনেকে এই অর্থ বর্ণন৷ করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ (র) ......... ইবন ন৷ওফ বিকালী (র) হইতে বর্ণিত যে, হযরত মারইয়াম (আ) ছিলেন নবী বংশের মহিল!। তাহার কাওমের লোকজন তাহাকে খুঁজিতেছিল, কিন্তু তাহারা তাহার কোন সন্ধান পাইল না । একজন গো-রাখালের সহিত তাহাদের সাক্ষাৎ হইল তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি এই এই ধরণের এক তরুণীকে দেখিয়াছ ? সে বলিল না, তবে রাত্রিকালে আমার গরুটিকে এক আশ্চার্যজনক কাজ করিতে দেখিয়াছি। তাহার! জিজ্ঞাসা করিল, কি করিতে দেখিয়াছ ? সে বলিল, EE AU RC 0 কাহে দেখিয়াছি । আবদুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ (র) বলেন, আমি সাইয়ার (র) হইতে এই কথাও স্বরণ রাখিয়াছি যে, সেই রাখালটি এই কথাও বলিয়াছিল যে, উজ্জ্বল নূর দেখিয়াছি। অতঃপর

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।