তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৪ তাফসীরে ইবন কাছীর মুন্কার । আবূ ইয়ালা শায়বান (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। কোন কোন ক্বারী L355 এর সীনকে তাশদীদ সহকারে পড়িয়া থাকেন এবং পড়িয়াছেন। আবূ ইসহাক (র) বারা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি ৪3, পড়িতেন । কিন্তু সব কয়টি কিরা‘আতের এক অর্থ । | মহান আল্লাহ তা'আলার বাণী ৪ h 21,5 £৮ 5295 (45 অৰ্থাৎ তুমি যখনই কোন মানুয দেখিবে ১% Ct PANEL ls 515১5 তাহাকে এই কথা বলিবে যে, আমি আজ পরম করুণাময় আল্লাহ্‌র জন্য রোযা রাখিয়াছি। অতএব আজ কোন মানুষের সহিত কথা বলিব না । প্রকাশ থাকে যে, মারইয়ামের উপরোক্ত কথা ইশারার মাধ্যমে সংঘটিত হইবে, মুখে নহে। নচেৎ [0 £1 (141 ৬% এর সহিত বিরোধ ঘটিবে। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) ১৮০ (৮৯০১ ৩১১% ০১! এর অর্থ করিয়াছেন, আমি কথা না বলার মানত করিয়াছি। অর্থাৎ এখানে কথা না বলাকেই সাওম বলা হইয়াছে। ইব্‌ন আব্বাস ও যাহ্হাকও অনুরূপ মতপোষণ করিয়াছেন। হযরত আনাস (রা) হইতে বর্ণিত, তিনি আয়াতের অর্থ করিয়াছেন, আমি সাওম ও কথা না বলার মানত করিয়াছি। কাতাদাহ (র) ও অন্যান্য তাফসীরকারগণও এই ব্যাখ্যা পেশ করিয়াছেন। অর্থাৎ তাহাদের শরীয়াতে সাওমের জন্য যেমন পানাহার হারাম ছিল অনুরূপভাবে কথা বলাও হারাম ছিল। সুদ্দী, কাতাদাহ, আবদুর রহম'ন ইব্‌ন যায়িদ (র) ইহা উল্লেখ করিয়াছেন। - ইব্‌ন ইসহাক (র) হারিসা (র) হইতে বর্ণনা করেন যে, একবার আমি হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট ছিলাম, এমন সময় তাহার নিকট দুই ব্যক্তি আসিল । তাহাদের একজন তো সালাম করিল কিন্তু অপরজন সালাম করিল না । হযরত ইব্ন মাসউদ (রা) জিজ্ঞাসা করিলেন, তোমার অবস্থা কি? তাহার সঙ্গী বলিল, তাহার সাথী-সঙ্গীরা শপথ করিয়াছে যে, আজ কাহারও সহিত কথা বলিবে না । তখন্‌ হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলিলেন £ঃ তুমি মানুষের সহিত কথ৷ বল ও তাদের প্রতি . সালাম কর । হযরত মারইয়াম (আ) তো এই কারণে কথা না বলার মানত করিয়াছিলেন যে, তাহার কথা কেহ বিশ্বাস করিবে না। যেহেতু তিনি স্বাসী ছাড়া গর্ভধারণ করিয়াছিলেন । আর কেহ তাহাকে কোন কথা জিজ্ঞাসা করিলে এই ওযর পেশ করিতেন যেন তিনি তাহাদের সহিত কথা না বলিয়া থাকিতে পারেন। ইব্ন আবু হাতিম ও ইব্ন জারীর (র) হইতে ইহা বর্ণিত । আবদুর রহমান ইব্ন যায়িদ (র) বলেন, যখন হযরত

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।