তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০ তাফসীরে ইবন কাছীর করিয়া হযরত মারইয়াম (আ) তাহাদের নিকট হইতে আড়ালে চলিয়! গেলেন যেন তাহারা তীহাকে দেখিতে না পায় এবং তিনিও যেন তাহাদিগকে দেখিতে না পান। মহান আল্লাহর বাণী ৪ 5 TS fis dal 20 অতঃপর প্রসব বেদনা তাহাকে একটি খেজুর গাছের গোড়ায় লইয়া গেল । প্রসব কোন স্থানে লইয়া গিয়াছিল এই বিষয়ে উলামায়ে কিরামের মতপার্থক্য রহিয়াছে। সুদ্দী (র) বলেন, বায়তুল মুকাদ্দাসের যেই কামরায় তিনি সালাত পড়িতেন উহার পূর্ব দিকের একটি স্থানে । ওহব ইবন মুনাব্বেহ (র) বলেন, তিনি পলায়ন করিয়৷ যখন ও মিসরের মধ্যবতীস্থানে গেলেন, তখন তাহার প্রসব বেদনা শুরু হইল । ওহ্‌ব (র.) হইতে অপর এক বর্ণনায় রহিয়াছে, বায়তুল মুকাদ্দাস হইতে আট মাইল দূরে ‘বায়তুল্লাহম' নামক একটি স্থানে তিনি পৌছাইয়াছিলেন। ইব্ন কাসীর (র) বলেন, হযরত আনাস (রা) হইতে ইমাম নাসাঈর বর্ণিত এবং শাদ্দাদ ইব্‌ন আওস (র) হইতে ইমাম বায়হাকীর বর্ণিত মি‘রাজ সম্পর্কিত হাদীস সমূহে ইহা উল্লেখ করা হইয়াছে যে, হযরত ঈসা (আ)-এর জন্বস্থানের নাম '“বায়তুল্লাহম’ ৷ লোকমুখে ইহাই প্রসিদ্ধ এবং খ্রিস্টানরা এই বিষয়ে কোন সন্দেহই করে না। ' মহান আল্লাহর বাণী ৪ Ltt i ok UG EDS হযরত মারইয়াম বলিলেন, হায়! যদি ইহার পূর্বেই আমার মৃত্যু ঘটিত এবং মানুষের ম্ৃতিপট হইতে আমি মুছিয়া যাইতাম ৷ এই আয়াত দ্বারা ইহা প্রমাণিত হয় যে, ফিৎনার সময় মৃত্যু কামনা করা জায়িয আছে। তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন যে, এই " সন্তানের জন্য তিনি ফিৎনায় লিপ্ত হইবেন। মানুষ তাহার বিযয়টিকে সঠিকভাবে বিবেচনা করিবে না এবং তিনি তাহাদিগকে যাহা বলিবেন তাহ৷ও তাহার। বিশ্বাস করিবে না। আর যেই মারইয়াম তাহাদের নিকট আবিদাহ ও আল্লাহ্র অনুগত বান্দী বলিয়া সুপরিচিতা ছিলেন তিনি এখন তাহাদের ধারণায় অসতী ও ব্যাভিচারিনী বলিয়া বিবেচিত হইবেন । অতএব তিনি বলিলেন ৪ 1১৯ (0:9 ৩.৯ 5:1 হায়! যদি এই অবস্থার পূর্বেই যদি আমার মৃত্যু ঘটিত আর (১ ১১% ৬১১, মানুষের স্থৃতিপট হইতে আমাকে ভুলাইয়া দেওয়া হইত । হযরত ইব্‌ন অব্বাস (র) ইহার অর্থ করিয়াছেন, যদি আমাকে সৃষ্টি করা না হইত আর কোন বস্তুই যদি না হইতাম সুদ্দী (র) বলেন, সন্তান ধারণের কারণে হযরত

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।