তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মারইয়াম 8৯ রিওয়ায়েত দ্বারা প্রকাশ, সন্তান জন্মের যে কয়টি পর্যায় আছে, উহার প্রত্যেকটির মাঝে চল্লিশ দিনের ব্যবধান হইয়া থাকে। আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন ৪ 0 Ld eo rh 2 oo Jw Fr mg . FOr er Loew Owe bas 2521 aid sls Seo OPN Ce A EE আপনি কি দেখেন না আল্লাহ্‌ তা'আলা আসমান হইতে পানি বর্ধণ করিয়া অতঃপর যমীন সবুজ শ্যামলে সজ্জিত হয় (সূরা হজ্জ ৪ ৬৩) ৷ এই আয়াতে & অব্যয়টি 5১ এর অর্থে ব্যবহৃত হইয়াছে। অথচ বৃষ্টি বর্ষণের সাথে সাথেই কিন্তু যশীন সবুজ হইয়া উঠেনা। যেই কথাটি প্রসদ্ধি ও যুক্তি গ্রাহ্য তাহা হইল, হযরত মারইয়াম (আ) অন্যান্য স্ত্রী লোকের মতই গর্ভের পূর্ণ সময়ই গর্ভধারণ করিয়াছিলেন, এই কারণে যখন তাহার গর্ভের আলামাত সমূহ প্রকাশ পাইল, মসজিদের অপর একজন খাদিম উহা দেখিয়৷ মনেমনে সন্দেহ পোষণ করিল । তাহার নাম ছিল ইউসুফ । সে হযরত মারইয়ামের আত্মীয় ছিল এবং একজন বাড়ই পরহেযগার লোক ছিলেন। কিন্তু হযরত মারইয়ামের সতীত্ব, পবিত্রতা, দীনদারী ও পরহেযগারীর কারণে তাহার অন্তর হইতে এই ধারণা দূর করিবার চেষ্টা করিয়া ব্যর্থ হইল । অবশেষে সে তাহাকে অত্যন্ত আদব সহকারে জিজ্ঞাস করিয়া বসিল, মারইয়াম! আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করিব, কিন্তু আমার প্রতি রাগ করিও না । মারইয়াম (আ) বলিলেন, বল দেখি কি? সে বলিল, আচ্ছা বলত, আটি ব্যতিত কি কোন গাছ হইয়া থাকে? আর বীজ ছাড়া কি কোন ফসল হয়? এবং পিতা ব্যতিত কি সন্তান হয়? মারইয়াম (আ) তাহার ইংগিত বুঝিতে পারিয়া বলিলেন, হ্যা, আটিও বীজ ছাড়াই গাছ ও ফসল হয়। আল্লাহ্‌ তা‘আলা সর্বপ্রথম আটি ও বীজ ছাড়া গাছ ও ফসল সৃষ্টি করিয়াছেন এবং আল্লাহ্‌ তাআলা সর্বপ্রথম মাতাপিতা ব্যতিতই . হযরত আদম (অ৷)-কে সৃষ্টি করিয়াছেন। উক্ত খাদিম তাহার কথ! স্বীকার করিল, এবং তাহাকে আপন অবস্থায় ছাড়িয়া দিল। অতঃপর হযরত মারইয়াম (আ) যখন তাহার কাওমের অপবাদের সম্মুখীন হইলেন, তখন তিনি তাহাদিগকে ছাড়িয়ে দূরে একস্থানে চলিয়া গেলেন । যেন তাহারা তাহাকে দেখিতে না পায় এবং তিনিও তাহাদিগকে দেখিতে না পান। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, যখন হযরত মারইয়াম (আ) গর্ভধারণ করিলেন, এবং গর্ভবতী স্ত্রী লোকের যে সকল আলামত প্রকাশ পাইয়া থাকে উহ প্রকাশ পাইল, এবং বনী ইসরাঈলের মধ্যে এই কথা ছড়াইয়া পড়িল, ইউসুফের সহিত সে এই অপকর্ম ' করিয়াছে। কারণ মসজিদে তাহার সহিত ইউসুফ ব্যতিত অন্য কেহ ছিল না । ইহা শ্রবণ ইব্‌ন কাছীর--৭ (৭ম) |

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।