Contents সূরা মারইয়াম ৪৭ অনুবাদ 8 (২২) অতঃপর সে উহাকে গর্ভে ধারণ করিল, তারপর তৎসহ এক দূরবতী স্থানে চলিয়া গেল । (২৩) প্রসব-বেদনা তাহাকে এক খর্জুর-বৃক্ষ তলে আশ্রয় লইতে বাধ্য করিল । সে বলিল, হায়! ইহার পূর্বে আমি যদি মরিয়া যাইতাম ও লোকের স্মৃতি হইতে সম্পূর্ণ বিলুপ্ত হইতাম ৷ তাফসীর £ উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ্ তা'আলা হযরত মারইয়াম (আ) সম্পর্কে ইরশাদ করেন যে, যখন জিব্রীল (আ) হযরত মারইয়াম (আ)-কে পুত্র সন্তানের সুসংবাদ দান করিলেন, তখন তিনি আল্লাহর ফয়সালাকে মানিয়া লইলেন। পূর্ববতী বহু উলামায়ে কিরাম ইহা বর্ণনা করিয়াছেন যে, হযরত মারইয়ামের নিকট সংবাদদাতা ফিরিশৃতা হযরত জিব্রীল (আ) তখন তাহার জামার ফাকে ফুঁক মারিলেন এবং উহা তাহার লজ্জার স্থানে প্রবেশ করিল এবং আল্লাহুর হুকুমে তিনি গর্ভবতী হইলেন । যখন তিনি গর্ভবতী হইলেন, তিনি অত্যন্ত অস্থির হইয়া পড়িলেন, এবং বুঝিয়া উঠিতে পারিলেন যে, মানুষকে তিনি কি বলিবেন। কারণ তিনি জানিতেন যে, তিনি মানুষকে যাহা বলিবেন তাহা তাহারা বিশ্বাস করিবে না । অবশ্য তিনি .তাহার খালা হযরত যাকারিয়া (আ)-এর স্ত্রীর নিকট সকল গোপন কথা বলিয়া দিলেন। হযরত যাকারিয়া (আ) আল্লাহ্র দরবারে সন্তানের জন্য দুআ করিয়াছিলেন এবং তাহা কবূলও হইয়াছিল । তাহার স্ত্রী গর্ভবতী হইলে হযরত মারইয়াম (আ) তাহার নিকট গমন করিলেন । তখন হযরত যাকারিয়া (আ)-এর স্ত্রী দণ্ডায়মান হইয়া হযরত মারইয়ামকে জড়াইয়া ধরিলেন এবং বলিলেন, হে মারইয়াম! আমি গর্ভবতী হইয়াছি উহ! কি তুমি জান? তখন মারইয়াম (আ) বলিলেন, আমিও যে গর্ভবতী হইয়াছি তাহা কি আপনি জানেন? এবং তিনি তাহার বিস্তারিত অবস্থা জানাইলেন। তাহারা যেহেতু মু'মিন ছিলেন অতএব হযরত মারইয়াম (আ)-এর কথা বিশ্বাস করিলেন। ইহার পর হইতে হযরত যাকারিয়া (আ)-এর স্ত্রী যখনই হযরত মারইয়াম (আ)-এর মুখোমুখী হইতেন তখন তিনি . অনুভব করিতেন যে, তাহার গর্ভের সন্তান হযরত মারইয়াম (অ!)-এর গর্ভের সন্তানকে সম্মানের সিজ্দা করিতেছে। তাহাদের শরীয়াতে সম্মানের সিজ্দা জায়িয ছিল। যেমন হযরত ইউসুফ (আ)-এর পিতামাতা ও তাহার ভ্রাতাগণ তাহাকে সিজ্দ৷ করিয়াছিলেন। এবং যেমন আল্লাহ্ তা'আলা ফিরিশতাগণকে হযরত আদম (অ!)-কে সিজ্দা করিবার জন্য হুকুম করিয়াছিলেন । কিন্তু আমাদের শরীয়াতে সিজদা কেবল আল্লাহ্র জন্য খাস হইয়াছে। অতএব অন্য কাহাকে সিজ্দা করা সম্পূর্ণ হারাম । ইৰ্ন আবূ হাতিম (র) ... ... ... ইমাম মালিক (র) হইতে বর্ণিত তিনি বলেন, আমার নিকট এই কথা পৌছাইয়াছে যে, হযরত ঈসা ও হযরত ইয়াহ্ইয়া (আ) পরস্পর
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।