Contents ৪২ তাফসীরে ইবন কাছীর হযরত যাকারিয়া (আ) যখনই মারইয়ামের কামরায় প্রবেশ করিতেন তাহার নিকট কোন না কোন রিযিক পাইতেন। তিনি জিজ্ঞাসা করিতেন, হে মারইয়াম! তুমি তাহ৷ কোথা হইতে পাইলে? তিনি উত্তরে বলিতেন, উহা আল্লাহ্র পক্ষ হইতে । আল্লাহ্ তা'আলা যাহাকে ইচ্ছা বিনা হিসাবে রিযিক দান করেন। (সূরা আলে ইমরান ৪৩৭) * সূরা আলে ইমরানে পূর্বে বর্ণিত হইয়াছে যে, হযরত মারইয়াম (আ)-এর নিকট শীতকালের ফল গ্রীষ্মকালে এবং খ্রীষ্মকালের ফল শীতকালে পাওয়া যাইত । অতঃপর আল্লাহ্ যখন মারইয়াম (আ)-এর মাধ্যমে তাহার একজন অতি উচ্চ মর্যাদাসম্পন্ন রাসূল সৃষ্টি করিবার ইচ্ছা করিলেন যিনি হইবেন পাঁচজন উলূল-আযম রাসুলের একজন । মহান আল্লাহর বাণী ৪ eg " og Oo eww Q তখন হযরত মারইয়াম (আ) তাহার পরিবারের লোকজন হইতে পৃথক হইয়া বায়তুল মুকাদ্দাস মসজিদ হইতে পূর্বদিকে একস্থানে আসিলেন। সুদ্দী (র) বলেন, হযরত মারইয়াম (আ) খতুমতী হইয়াছিলেন, এই কারণে তিনি পৃথক স্থানে গিয়াছিলেন। আবার কেহ কেহ অন্য কারণ বর্ণনা করিয়াছেন। আবু কুদায়নাহ (র) বলেন, কাবূস ইব্ন আবু জুব্ইয়ান (র) ... ... ... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আহলে কিতাবের উপর বায়তুল্লাহ্র দিকে মুখ ফিরাইয়া সালাত পড়া এবং বায়তুল্লাহ্ শরীফের হজ্জ কর! ফরয ছিল । কিন্তু যেহেতু হযরত মারইয়াম (আ) পূর্বদিকে অবস্থান করিয়াছিলেন যেমন Gor Lay LS {৫৯1 ০ ৩০১১১ দ্বারা প্রকাশ । অতএব তাহারা পূর্বদিক ফিরিয়া সালাত পড়িতে শুরু করিল। ইব্ন আবূ হাতীম ও ইব্ন জরীর (র) রেওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। ইব্ন জরীর (র) আরো বলেন, ইসহাক ইব্ন শাহীন (র) ... ..: ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি এই বিষয়টি সর্বাপেক্ষা বেশী জানি যে কি কারণে নাসারারা পূর্বদিক ফিরিয়া ইবাদত করিত । তাহারা হযরত ঈসা (আ)-এর জন্মস্থানকে কিবলা স্থির করিয়াছিল । হযরত মারইয়াম (অ!) পূর্বদিকে অবস্থান করিয়াছিলেন । যেমন ইরশাদ হইয়াছে 8 ৪ Llal ye 53 হযরত কাতাদাহ (র) বলেন, Lays GS দূরবর্তী স্থান । অর্থাৎ তিনি দূরবর্তী একটি স্থানে আসিলেন। মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন, হযরত মারইয়াম (আ) তাহার একটি ক্ষেতে পানি সেচ করিবার জন্য আসিলেন। নাওফ আল-বিকালী (র) বলেন, তাহার ইবাদতের তিনি একটি ইবাদতগাহ নির্মাণ করিয়াছিলেন।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।