তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা হজ্জ ৩৯৭ কোন বাচ্চা বালিগ হওয়া পর্যন্ত যত ভাল কাজ সম্পন্ন করে উহার সাওয়াব তাহার পিতামাতার জন্য কিংবা পিতামাতা উভয়ের জন্য লিপিবদ্ধ করা হয়। কিন্তু সে যে সকল খারাপ কাজ করে উহা তাহার জন্য লিপিবদ্ধ করা হয় আর না তাহার পিতামাতার জন্য । অতঃপর সে যৌবনে পদার্পণ করিতেই তাহার জন্য কলম চালু হইয়া পড়ে অর্থাৎ তাহার আমল লিপিবদ্ধ হইতে থাকে। তাহার সহিত অবস্থানকারী দুইজন ফিরিশ্তাকে তাহার আমলের হিফাযত ও সংরক্ষণের হুকুম দেওয়া হয়। তখন ইসলামের উপর অবিচল থাকিয়া তাহার বয়স চল্লিশ বৎসর অতিক্রম করিয়া যায়, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাকে তিনটি বিপদ হইতে নিরাপদে রাখেন । পাগলামী, কুষ্ঠরোগ ও জুযাম হইতে ৷ যখন তাহার বয়স পঞ্চাশ পার হইয়া যায় তখন আল্লাহ্‌ তাহার হিসাব সহজ করিয়া দেন। যখন তাহার বয়স ষাট উত্তীর্ণ হইয়া যায়, তখন আল্লাহ্র প্রতি নিবিষ্টি হইবার তাওফীক দান করা হয়। যখন তাহার বয়স সত্তর পার হইয়া যায়, আসমানে ফিরিশ্তাগণ তাহাকে ভালবাসিতে শুরু করে যখন তাহার বয়স আশি অতিক্রম করে তখন আল্লাহ্‌ তা'আলা তাহার যাবতীয় ছোট গুনাহ ক্ষমা করেন এবং যাবতীয় কাজ লিপিবদ্ধ করেন। যখন তাহার বয়স নব্বইতে পদার্পন করেন তখন আল্লাহ্‌ তাহার পূর্ববতী ও পরবর্তী সকল গুনাহ্‌ ক্ষমা করিয়া দেন। তাহার পরিবারের লোকজনের পক্ষে তাহার সুপারিশ গ্রহণ করেন । . এবং তাহাকে ‘আমীনুল্লাহ্‌’ নামকরণ করিয়া লিপিবদ্ধ কর৷ হয় । দুনিয়ায় সে ‘আসীরু্্লাহ্‌’ (আল্লাহ্র বন্দী) হইয়াছিল । যখন সে তাহার জীবনের এক অকর্মণ্য স্তরে পৌছিয়া যায়, তখন কোন বিষয়ের তাহার জ্ঞান লাভ করিবার পর ভুলিয়া যায় তখন তাহার সুস্থাবস্থায় যে সকল আমল করিত সেই সকল আমলের সাওয়াব তাহার আমল- নামায় লিপিবদ্ধ কর হইবে । কিন্তু কোন অন্যায় কাজ করিলে, উহা তাহার আমলনামায় লিপিবদ্ধ করা হয় না । হাদীসটি অত্যন্ত গারীব ইহাতে অত্যধিক ‘নাকারত' রহিয়াছে। কিন্তু এতদসত্ত্বেও ইমাম আহমাদ (র) মাওকুফ ও মারফু* উভয়রূপে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহ্‌্মাদ (র) বলেন, আবূ নযর (র) ... ... ... হযরত আনাস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন কোন মুসলমান চল্লিশ বৎসর বয়সে উপনীত হয় তখন আল্লাহ্‌ তাআলা তাহাকে তিনটি বিপদ হইতে নিরাপদ করেন। পাগলামী, কুষ্ঠরোগ ও জুযাম। অতঃপর যখন সে পঞ্চাশে পদার্পণ করে আল্লাহ্‌ তাহার হিসাব সহজ করিয়! দেন। যখন তাহার বয়স ষাটে উপনীত হয় তাহাকে ‘ইনাবাত ইলাল্লাহ্‌' অর্থাৎ আল্লাহ্র প্রতি নিবিষ্টাবস্থার তাওফীক দান করেন। তাহার বয়স যখন সত্তরে উপনীত হয়, তখন আল্লাহ্‌ এবং আসমানের ফিরিশৃতা তাহাকে ভালবাসেন । আর যখন তাহার বয়স আশিতে পৌছে যখন আল্লাহ্‌ তাহার যাবতীয় ভাল কাজ কবূল করেন এবং মন্দ কাজ মিটাইয়া দেন।

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।