Contents সূরা হজ্জ ৩৮৯ পঞ্চম হাদীস ইমাম আহমাদ (র) বলেন, উমারাহ ইবৃন মুহাম্মদ ইব্ন উখতে সুফিয়ান সাওরী ও আবীদাহ (র) ... ... .. আবদৃল্লাহ্ (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ' ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্ তাআলা কিয়ামত দিবসে একজন আহবায়ককে হযরত আদম (আ)-এর নিকট এই বলিয়া প্রেরণ করিবেন, হে আদম! আল্লাহ্ তা'আলা আপনাকে এই নির্দেশ দিয়াছেন, আপনার সন্তান-সন্ততি হইতে দোযখের অংশ বাহির করিয়া দিন। তখন হযরত আদম (আ) বলিবেন ৪ হে আমার প্রতিপালক! তাহারা কাহারা বলিয়া দিন। উত্তরে বলা হইবে, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন । তখন এক ব্যক্তি জিজাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্য হইতে যেই ব্যক্তি মুক্তি লাভ করিবে সেই ভাগ্যবান ব্যক্তিটি কে? তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, তোমরা এই সত্যটি জান কি যে, অন্যান্য সকল মানুষের মধ্যে তোমাদের সংখ্যার তুলনা ঠিক উজ্জ্বল শুভ্রতার ন্যায় যাহা কোন উটের বুকে বিদ্যমান থাকে। অত্রসূত্রে কেবল ইমাম আহমাদ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। ষষ্ঠ হাদীস ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহ্ইয়া (র) ... - হযরত আয়েশ৷ (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন bE OE CG YE He SEE Cll) 5 কিয়ামত দিবসে তোমাদিগকে শূন্যপদ, বিবস্ত্র ও খাত্নাবিহীন অবস্থায় একত্রিত করা হইবে । তখন হযরত আয়েশ! (র!) জিজ্ঞাস! করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! তখন কি স্ত্রী লোক ও পুরুষ লোক একে অন্যের প্রতি দৃষ্টিপাত করিবে? রাসূলাল্লাহ্ (সা) বলিলেন, হে আয়েশা! একে অপরের প্রতি দৃষ্টিপাত করিবার অবকাশ কোথায় হইবে? অবস্থা ইহার চাইতেও আরো ভয়ানক হইবে । হাদীসটি ইমাম বুখারী (র) ও মুসলিম (র) বর্ণনা করিয়াছেন। সপ্তম হাদীস ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্ন ইসহাক (র) ... ... ... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! কিয়ামত দিবসে এক বন্ধু কি আরেক বন্ধুর কথা স্মরণ করিবে? জবাবে রাসূলাল্লাহ্ (সা) বলিলেন ঃ তিনটি স্থানে কেহ কাহারো সহিত কথা বলিবে না । মীযানের নিকট যাবৎ ন৷ তাহার আমল ভারী না হাল্কা তাহা জানিতে পারিবে কোন কথা বলিবে ন! দ্বিতীয়, যখন প্রত্যেক আমলনামা উড়াইয়া দেওয়া হইবে, যাবৎ না উহার ডাইন কিংবা বাম হস্তে আসিয়া পড়িবে । কোন কথা বলিবে না ৷ তৃতীয়, যখন দোযখ হইতে একটি গান বাহির হইবে অতঃপর উহা সকলকে অবরোধ করিবে এবং ভীষণ ক্রোধান্বিত হইবে ৷ গর্দানটি
— পৃষ্ঠা ৩৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।