. Contents ৩৮৬ তাফসীরে ইবন কাছীর তোমরা আমল করিতে থাক, সেই সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, অন্যান্য লোকের তুলনায় তোমাদের উদাহরণ ঠিক উটের তিলক কিংবা সওয়ারীর হাতের সাদা চিহ্ন সমতুল্য । | ইমাম তিরমিযী ও নাসায়ী (র) তাহাদের গ্রন্থদ্ধয়ের মধ্যে তাফসীর অধ্যায়ে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ । হাদীসের দ্বিতীয় সূত্র । ইমাম তিরমিযী (র) বলেন, ইব্ন আবূ উমর (র) ... ...... ইমরান ইব্ন হুসাইন (র) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন Tele Rl ssems Fe Re FED অবতীর্ণ হইল, তখন নবী করীম (সা) সফরে ছিলেন, তখন তিনি বলিলেন তোমরা জান কি কোন দিনে উহা সংঘটিত হইবে? তাহারা বলিলেন, | +০১১ আল্লাহ্ ও তাহার রাসূল (সা) অধিক ভাল জানেন। তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪ তাহা হইল সেই দিন যেই দিনে আল্লাহ্ হযরত আদম (আ)-কে বলিবেন, দোযখের অংশ বাহির কর । তখন তিনি বলিবেন, হে আল্লাহ্! দোযখের অংশ কি? তিনি বলিলেন ৪ নয়শত নিরানব্বইজন হইবে দোযখী এবং একজন হইল বেহেশ্তবাসী ৷ ইহা শ্রবণ করিয়া মুসলমানগণ ক্রন্দন করিতে লাগিলেন । তখন রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪ MILA 232 US US YL BS IOC MUD sus [0 তোমরা আল্লাহ্র হুকুম পালন করিয়া তাহার নৈকট্য লাভে সচেষ্ট হও এবং সঠিকভাবে চলাচল কর । প্রত্যেক নবুওয়াতে পূর্বে জাহেলিয়্যাতের যুগ ছিল এবং জাহিল যুগের লোকেরাই এই সংখ্যা পূর্ণ করিবে । এইভাবে পূর্ণ হইলে তে| ভাল, নচেৎ মুনাফিক দ্বারা এই সংখ্যা পূর্ণ করা হইবে। তোমাদের এবং তোমাদের পূর্ববতীদের উদাহরণ হইল, ঠিক তদ্ৰূপ যেমন হাতের সাদা চিহ্ন কিংবা শরীরের তীলকের তুলনা শরীরের অন্য অংশের সহিত । অতঃপর তিনি বলিলেন £ আমি আশা রাখি তোমরা বেহেশতের এক চতুর্থাংশ হইবে । এই কথা শ্রবণ করিয়া সাহাবায়ে কিরাম ‘আল্লাহু আকবার’ ধ্বনি করিয়া উঠিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন £ আশা করি তোমর৷! জান্নাতবাসীগণের এক চতুর্থাংশ হইবে । তখন ও তাহারা তাক্বীর ধ্বনি করিয়া উঠিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, আমি আশা করি তোমরা বেহেশ্তবাসীগণের অর্ধেক হইবে। তখনও সাহাবায়ে কিরাম (রা) তাকবীর ধ্বনি করিয়া উঠিলেন। রাবী বলেন, আমার হইয়া জানা নাই যে, রাসূলুল্লাহ্ (সা) দুই তৃতীয়াংশের কথাও বলিয়াছেন কিনা?
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।