তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা হজ্জ ৩৮৩ রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন 8 আল্লাহ্‌ তা'আলা যখন আসমান ও যমীন সৃষ্টি করিয়া অবসর হইলেন, তখন তিনি সিংগা সৃষ্টি করিয়া হযরত ইস্রাফীল (আ)-কে দান করিলেন । অতঃপর তিনি উহা মুখে ধারণ করিয়া আরশের প্রতি তাকাইয়। এই অপেক্ষায় রহিয়াছেন, কখন তাহাকে ফুৎকার দেওয়ার জন্য হুকুম করা হইবে ৷ হযরত আবু হুরায়রা (রা) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! , +০]! কি? তিনি বলিলেন £৪ সিংগা । হযরত আবু হুরায়রা (রা) জিজ্ঞাসা করিলেন, উহা কেমন? রাসুলুল্লাহ (সা) বলিলেন £ উহা একটি বিরাট সিংগা যাহাতে তিনবার ফুৎকার দেওয়া হইবে । প্রথম ফুৎকার হইবে ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য । দ্বিতীয় ফুৎকার হইবে অজ্ঞান ও বেহুশ করিবার জন্য । এবং তৃতীয় ফুৎকার হইবে রাববুল আলামীনের দরবারে দণ্রায়মান হইবার জন্য । আল্লাহ্‌ তা'আলা হযরত ইস্রাফীল (আ)-কে প্রথম ফুৎকারের জন্য নিদেশ দিবেন; অতঃপর আসমান যমীনের অবস্থানকারী সকলেই ঘাবড়াইয়া যাইবে । শুধু সেই ব্যক্তি ঘাবড়াইবে না, যাহাকে আল্লাহ্‌ চাহিবেন। আল্লাহ্‌ তাহাকে ফুৎকার দিতে হুকম করিবেন । অতএব তিনি ফুৎকার দিতে থাকিবেন, ক্লান্ত হইবেন ন! । এই ফুৎকারের কথাই আল্লাহ্‌ তা'আলা এই আয়াতের উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে $ _ Sn MC Lt Ee Hs hi CY তাহারা তো কোন একটি বিকট শব্দের অপেক্ষা করিতেছে যাহাতে কোন বিরাম থাকিবে না (সূরা ছোয়াদ £৪ ১৫)” অতঃপর পাহাড়-পর্বত মাটিতে পরিণত হইবে এবং যমীন প্রকাশিত হইবে। এই বিষয়ে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ Gt US Ba LS FS সেইদিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে, উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি, কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে, (সূরা না্যি'আত £ ৬-৮) যমীনের অবস্থা ঠিক তদ্রূপ হইবে যেমন সমুদ্রের ধ্বংসপ্রাপ্ত জাহাজ যাহাকে সমুদ্রের তরঙ্গমালা জাহাজের আরোহীদগিকে লইয়া ভাসাইতেছে আবার ডুবাইতেছে। অথবা সেই প্রদাপের মত যাহা ঝুলন্ত অবস্থায় রহিয়াছে এবং প্রবল ঝঞ্চাবায়ু উহাকে হেলাইতেছে ও দোলাইতেছে। এই সময়ই সকল গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত ঘটিবে। এবং স্তন্যদানকারিনী মহিলাগণ তাহাদের দুগ্ধপোষ্য সন্তানকে ভুলিয়া যাইবে। বালক বৃদ্ধ হইবে এবং সকল শয়তান পালাইবার চেষ্টা করিবে, এমনকি যখন তাহারা এক প্রান্তে যাইবে ফিরিশ্তাগণ তাহাদের চেহারায় আঘাত করিবেন, ফলে তাহারা প্রত্যাবর্তন করিবে। আর মানুষও একে

— পৃষ্ঠা ৩৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।