তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭৬ তাফসীরে ইবন কাছীর হুযায়ফা! একবার রাসূলুল্লাহ্‌ (সা) খুৎবা দানকালে বলিলেন, আমি ক্রোধান্বিত হইয়া যে কোন লোককে গালি দিয়াছি কিংবা অভিশাপ করিয়াছি, আমি তো একজন মানুষই, বিশ্ববাসীর জন্য আমাকে রহমত করিয়া প্রেরণ করিয়াছেন। অতএব হে আল্লাহ্‌! আপনি অনুগ্রহপূর্বক আমার সেই গালি ও অভিশাপকে কিয়ামত দিবসে তাহার জন্য রহমত করিয়া দিন ৷ ইমাম আবু দাউদ (র), আহ্‌মাদ ইব্‌ন ইউনুস (র) সূত্রে যায়িদ! (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অবশ্য এখানে একটি প্রশ্ন হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) কাফিরদের জন্য রহমত হইলেন কিরূপে? এই প্রশ্নের জবাব প্রসংগে আবূ জাফর ইব্ন জরীর (র) ইসহাক ইব্ন শাহিন (র)........ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে (4; ০০0 ১,9 0115, এর তাফসীর করিতে গিয়া বলেন, যেই ব্যক্তি আল্লাহ্‌ ও পরকালে প্রতি ঈমান আনিবে তাহার জন্য ইহকাল ও পরকালে রহমত লেখা হইবে আর যেই ব্যক্তি আল্লাহ্‌ ও তাহার রাসূলের ঈমান আনিবে না, সেও প্রস্তর নিক্ষিপ্ত হওয়া ও যমীনে প্রোথিত হওয়া হইতে নিরাপদে থাকিবে। ইব্‌ন আবূ হাতিম (র)....... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবূল কাসিম তাবারানী (র)......... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে অনুরূপ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, যেই ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুসরণ করিবে রাসূলুল্লাহ্‌ (সা) তাহার জন্য দুনিয়া ও আখিরাতে রহমত হইবেন আর যেই ব্যক্তি তাহার অনুসরণ করিবে না অন্যান্য উন্মতরা যেই সকল বিপদে আক্রান্ত হইয়াছিল যেমন, বিধ্বস্ত হইয়া যাওয়া, আকৃতির পরিবর্তন ও প্রস্তর নিক্ষিপ্ত হওয়া এই সকল বিপদ হইতে সেও নিরাপদে ALS 5 sf, EAS A) oe i 5 5 oe SE SEN LS 155 SS (0-9) UDELL ba +22, AAS Aide bt SSE TU Aais JN ome shal Ahad SY (11°)

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।