তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭৪ তাফসীরে ইবন কাছীর হারবী (র) বলেন, অন্যান্য মুহাদ্দিসগণও ওয়াকী (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু তাহারা আবূ হুরায়রা (রা)-এর নাম উল্লেখ করেন নাই । ইমাম বুখারী (র) অনুরূপ বলিয়াছেন। এবং তীহার নিকট হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, হাদীসটি হাফস ইবৃন গিয়াস (র)-এর নিকট মুরসালরূপে বর্ণিত আছে। হাফিয ইব্ন আসাকির (র) বলেন, মালিক ইব্‌ন সাঈদ ইব্ন খুমস (র)......... হযরত আবু হুরায়রা (রা) হইতে হাদীসটি মারফ্‌ু* পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি আবূ বকর ইব্‌ন মুকরী ও আবু আহ্‌মাদ আল-হাকিম (র)-এর সূত্রে....... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 5! | 5144০ ২৭> , অতঃপর সাল্ত ইব্‌ন মাসউদ (র) ... ... 4 হযরত ইব্‌ন উমর'(রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ Aly A dn oi Hie an) Si Sl আল্লাহ্‌ তা'আলা আমাকে রহমত হিসাবে হাদিয়া প্রেরণ করিয়াছেন। আমার দ্বারা একটি জাতি (মুসলিম) উচ্চ মর্যাদার অধিকারী করিবেন এবং অপর জাতিকে করিবেন হীন। আবু কাসিম তাবারানী (র)....... জুবাইর ইব্ন মুতইম (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আবূ জাহল মক্কায় প্রত্যাবর্তন করিয়া বলিল, হে কুরাইশগণ! শুন, মুহাম্মদ মদীনায় অবস্থান করিয়াছে এবং সে তাহার গোয়েন্দা বাহিনী তোমাদের খোজে চতুদিকে প্রেরণ করিয়াছে। তোমাদিগকে কোন বিপদে নিক্ষেপ করাই তাহার উদ্দেশ্য । অতএব সাবধান, তোমরা তাহার নিকটবতী হইবে না এবং তাহার যাতায়াত পথেও তোমারা যাতায়াত করিবে না। সে ক্ষুধার্ত সিংহের ন্যায় তোমাদের তাকে রহিয়াছে। তোমাদের কেহ তাহার সম্মুখীন হইলে আর তাহার রক্ষা নাই । কারণ তোমরা তাহাকে দেশ হইতে বিতাড়িত করিয়াছ, আল্লাহ্র কসম! তাহার নিকট এক প্রকার যাদু রহিয়াছে, আমি যখনই তাহাকে অথবা তাহার কোন সাথীকে দেখিয়াছি তাহার সহিত শয়তান ও দেখিতে পাইয়াছি। তোমরা এই কথা ভালই জান যে, আওস ও খাযরাজ গোত্রদ্বয় আমাদের শত্রু এবং তাহারাই আমাদের এই শত্রুকে আশ্রয় দান করিয়াছে। তখন মুত‘ঈম ইব্‌ন আদী বলিল, হে আবূল হাকাম! আল্লাহ্‌র কসম! তোমরা তোমাদের যেই ভাইকে দেশ হইতে বিতাড়িত করিয়াছ, তাহার চাইতে অধিক সত্যবাদী ও অধিক প্রতিশ্রর্মত পালনকারী অন্য কাহাকেও আমি দেখি নাই । অথচ, তোমরা তাহার সহিত যেই আচরণ করিয়াছ উহা তোমাদের অজানা নহে। অতএব এই ব্যাপারে আমার পরামর্শ হইল, এখন তোমরা তাহার সহিত অধিক কোন দূরাচরণ করিতে বিরত থাক । এমন সময় আবু সুফিয়ান ইবৃন হারিস বলিয়া উঠিল, আমার মতে এখন তাহার সহিত

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।