তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৭২ তাফসীরে ইবন কাছীর আল্লাহ্‌ তাআলা ঈমানদার ও সৎ লোকদের সহিত ওয়াদা করিয়াছেন, তিনি ' অবশ্যই তাহাদিগকে পৃথিবীতে বিজয়ী করিবেন। যেমন তাহাদের পূর্ববতীদিগকে করিয়াছিলেন। আর তাহাদের জন্য মনোনীত দীনকে শক্তিশালী করিবেন (সূরা নূর ৫৫)। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন, এই বিষয়টি আমি আসমানী গ্রন্থসমূহ ও লাওহে মাহফুযেও লিপিবদ্ধ করিয়া রাখিয়াছি। অতএব ইহা অবশ্যই সংঘটিত হইবে । আ'‘মাশ (র) বলেন, আমি আবু সাঈদ ইব্ন জুবাইর (র) এর নিকট (১,54 ১41, 2511 ১২১৩০ ০১$২৮!। 2% এর তাফসীর জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ‘যাবূর, তাওরাত, ইঞ্জিল ও কুরআন’ মুজাহিদ (র) বলেন, ‘যাবূর’ অর্থ কিতাব । মুজাহিদ, শাবী, হাসান ও কাতাদাহ্‌ (র) এবং আরো অনেকে বলেন, ‘যাবূর' এ গ্রন্থ যাহা হযরত দাউদ (আ)-এর প্রতি অবতীর্ণ হইয়াছিল । এবং ‘< অৰ্থ তাওরাত । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত “ EST অর্থ, কুরআন । সাঈদ ইব্ন জুবাইর (র) বলেন, ‘<!’ অৰ্থ, লাওহে মাহফুয । মুজাহিদ (র) বলেন, 'যাবূর' অর্থ আসমানী গ্রন্থ সমূহ এবং ‘,</!' অর্থ লাওহে মাহফুয । ইব্‌ন জরীর (র) এই ব্যাখ্যা গ্রহণ করিয়াছেন। যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, ‘,<:/1' হইল সর্বপ্রথম কিতাব। সাওরী (র) বলেন, ‘<:/!' হইল লাওহে মাহফুয । আবূ আবদুর রহমান ইব্ন যায়িদ ইবন আসলাম (র) বলেন, যাবুর হইল আম্বিয়ায়ে কিরামের উগ্র আবতারিত কিতাব। আর ‘যিকর’ হইল উম্মুল কিতাব ও লাওহে মাহফ্ুয যাহাতে যাবতীয় বস্তু পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। আলী ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, আল্লাহ্‌ তা'আলা যাবূর ও তাওরাতের মাধ্যমে সংবাদ দান করিয়াছেন এবং আসমান যমীন সৃষ্টি করিবার পূর্বেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে উন্মাতে মুহাম্মদীকে তিনি যমীনের সাম্রাজ্য দান করিবেন এবং বেহেশতে দাখিল করিবেন যদি তাহারা সৎ ও নেক্‌কার হয় । মুজাহিদ (র) ইবৃন আব্বাস (রা) হইতে মহান আল্লাহ্‌র বাণী 8৪ 401 ১৯ ৮৩ ০5১] এই প্রসংগে বলেন যে, যমীন দ্বারা জান্নাতের যগীন বুঝান হইয়াছে! অনুরূপ বলিয়াছেন, আবুল আলীয়াহ্‌, মুজাহিদ, সাঈদ ইবৃন জুবাইর, শা'বী, কাতাদাহ, সুদ্দী, আবূ সালিহ্‌, রাবী ইব্‌ন আনাস ও সাওরী (র)। এবং আবু দারদা (রা) বলেন আমরা যাহারা সৎকর্মশীল তাহারাই হইব উহার ওয়ারিস । আর সুদ্দী (র) বলেন, সৎকর্মশীল অর্থাৎ যাহারা মু’মিন তাহারাই সৎকর্মশীল। মহান আল্লাহ্র ইরশাদ £ OEE OEE EY 1 এই পবিত্ৰ কুরআনে যাহা আমার প্রিয় বান্দা মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ করা হইয়াছে, সেই সকল ইবাতদকারী

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।