Contents ৩৫৮ তাফসীরে ইবন কাছীর মানুষ না দেখিয়া আসমানের দিকে বর্ষা নিক্ষেপ করিবে এবং বর্ধাটি রক্তাক্ত হইয়া তাহাদের নিকট ফিরিয়া আসিবে। তখন তাহারা বলিতে থাকিবে আমরা আসমান ও যমীনের সকলের উপর বিজয়ী হইয়াছি। এমন সময় হযরত ঈস! (আ) আল্লাহ্র দরবারে এই দুআ করিবেন, “ হে আল্লাহ্! তাহাদের মুকাবিলা করিবার আমাদের কোন শক্তি সামর্থ নাই । আপনি আপনার ইচ্ছানুযায়ী তাহাদের সহিত মুক্তি দান করুন । তখন আল্লাহ্ তা'আলা তাহাদের কাধে ফোড়া বাহির করিবেন। এবং উহাতেই তাহাদের মৃত্যু ঘটিবে। আল্লাহ্ তা'আলা তাহাদের উপর একপ্রকার পক্ষী প্রেরণ করিবেন। তাহারা তাহাদিগকে লইয়া সমুদ্রে নিক্ষেপ করিবে । অতঃপর আল্লাহ্ তা'আলা সঞ্জীবনী নহর প্রবাহিত করিবেন । উহা যমীনকে পবিত্র করিয়া উহা হইতে খাদ্যদ্রব্য উৎপন্ন করিবেন । এবং উহাতে এতই বরকত হইবে যে, একটি আনার একটি বাড়ির লোকের পক্ষে যথেষ্ট হইবে । এই পরিস্থিতিতেই হঠাৎ এক সময় এক ব্যক্তি আসিয়া সংবাদ দিবে যে, ‘যুস্ সুওয়াইকাইন’ (24535411155) হযরত ঈসা (আ)-এর মুকাবিলা করিবার জন্য আসিতেছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথেই হযরত ঈসা (অ!) সাতশত কিংবা সাত-আট শতের মাঝামাঝি একটি অগ্রগামী সেনাবাহিনী তাহাদের মুকাবিলা করিবার জন্য প্রেরণ করিবেন। পথে হঠাৎ এক সময় ইয়ামান হইতে একটি মনেমুগ্ধকর বায়ু প্রবাহিত হইবে এবং প্রত্যেক মু’মিনের মৃত্যু ঘটিবে ৷ ইহার পর পৃথিবীতে কেবল নিকৃষ্ট লোক অবশিষ্ট থাকিবে এবং তাহারা পশুর ন্যায় জীবন-যাপন করিবে। তখন কিয়ামত এতই নিকটবতী হইবে যেমন গর্ভবতী ঘোড়ী তাহার প্রসবকাল অত্যাসন্ন যাহার মালিক এই অপেক্ষায় তাহার পাশে ঘুরিতে থাকে যে কখন সে প্রসব করে। হযরত কা'ব (রা) বলেন, আমার এই বক্তব্য ও ইল্মের পর যে কেহ অন্য কথা বলিবে সে বানোয়াটকারী । কা'ব (রা)-এর বর্ণিত এই ঘটনা তাহার বর্ণিত ঘটনাসমূহের মধ্যে উত্তম ঘটন৷ ৷ কারণ ইহার সমর্থনে বিশুদ্ধ হাদীস বর্ণিত হইয়াছে। হাদীস শরীফে বর্ণিত হযরত ঈসা (আ) বাইতুল্লাহ্ শরীফের হজ্জ করিবেন। ইমাম আহ্মাদ (র) ... ... . আবু সাঈদ (রা) হইতে বনি করিয়াছেন, তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন ৪ হযরত ঈসা (অ!) হজ্জ করিবেন এবং ইয়াজূজ ও মাজুজ বাহির হইবার পর তিনি উমরাহ পালন করিবেন । হাদীসটিকে কেবল ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন। মহান আল্লাহ্র বাণী ৪ £511,511 ,5%1, যথাযথ প্ৰতিশ্ৰুতি নিকটবৰ্তী হইয়াছে। অৰ্থাৎ কিয়ামত নিকটবর্তী হইয়াছে। অর্থাৎ যখন এই সকল বিপদ আপদ ও কঠিন সময় সমাগত হইবে তখন কিয়ামত ও একেবারেই নিকটবতী হইবে। এবং কিয়ামত সংঘটিত হইলে,
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।