তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আম্বিয়া ৩৫৭ করিয়া দিবেন এবং লোকজন তাহাদের ঘরে ফিরিয়া যাইবে । হযরত ঈস! (আ) বলেন, অতঃপর ইয়াজূজ ও মাজুজ বাহির হইবে৷ তাহারা প্রত্যেক উচ্চস্থান হইতে নামিয়া আসিবে এবং শহর ও গ্রাম পদদলিত করিয়া চলিবে এবং যাহা কিছু তাহাদের সনম্মুখস্থ হইবে সব কিছুই ধ্বংস করিয়া চলিবে । তাহাদের সম্মুখের নদী, নালার সকল পানি পান করিয়া উহা শুষ্ক করিয়া ফেলিবে। সকল মানুষ তাহাদের ঘরে আবদ্ধ হইয়া থাকিবে। তখন আমি আল্লাহ্র দরবারে কাকুতী মিনতী করিয়া দুআ করিলে আল্লাহ্‌ তাহাদিগকে ংস করিয়া ফেলিবেন। সারা জনবসতী দুর্গন্ধে বিষাক্ত হইয়া উঠিবে। ভখন বৃষ্টি বর্ষিত হইবে এবং পচাগলা লাশসমূহকে নদীতে ভাসাইয়া লইয়া যাইবে । হযরত ঈসা (অ) বলেন, আমার রব আমার সহিত ওয়াদা করিয়াছেন, যখন এই সকল ঘন! ঘটিবে তখন কিয়ামত সংঘটিত হওয়া এমনই নিশ্চিত যেমন গর্ভবতী স্ত্রীলোকের সময় সম্পন্ন হইবার পর সন্তান প্রসব করা নিশ্চিত । দিবানিশি যে কোন সময়ে সে সন্তান প্রসব করিতে পারে। ইমাম ইব্ন মাজাহ (র) আওয়াম ইব্‌ন হাওশাব (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। অবশ্য ইমাম ইব্ন মাজাহ (র) হাদীসের সমর্থনে $ use SI JS ep Tes (SEES ENE ME এই আয়াতকেও উল্লেখ করিয়াছেন। ইবন জরীর (র) জাবালাহ (র) হইতে এই সূত্রে হাদীসটি বর্ণন| করিয়াছেন। ইয়াজূজ ও মাজুজের আবির্ভাব সম্পর্কে বহু হাদীস ও সালফের বক্তব্য বর্ণিত আছে। ইব্‌ন জরীর ও ইব্ন হাতিম (র) ... ... ... আবূ সাইফ (র) হইতে বর্ণন৷ করিয়াছেন। তিনি বলেন, কা'ব (রা) বলিয়াছেন, যখন ইয়াজুজ ও মাজুজের বাহির হইবার সময় নিকটবর্তী হইবে তখন তাহারা প্রাচীর খুঁড়িতে থাকিবে এবং পার্শ্মরতী লোকেরা উহাদের কুঠারাঘাতে শব্দও শুনিতে পাইবে। রাত্র হইবার পর তাহাদের একজন বলিবে, আগামী কল্য আসিয়া প্রাচীর ছিদ্‌ করিয়া ফেলিব । কিন্তু পরদিন আসিয়া তাহারা দেখিতে পাইবে, প্রাচীর সম্পূর্ণ অক্ষত হইয়া গিয়াছে। তাহারা পুনরায় উহা খুঁড়িতে গুরু করিবে এবং পার্শ্ববর্তী লোকেরা তাহাদের কুঠারাঘাতের শব্দ শুনিতে পাইবে। কিন্তু রাত্র হইলে তাহারা চলিয়া যাইবে । আর একজন একথাই বলিবে আমরা আগামী কল্য আসিব এবং প্রাচীর খুঁড়িয়া ‘ইনশাল্লাহ’ বাহির হইয়া যাইব। পরদিন আসিয়৷ বাস্তবিক প্রাচীরটিকে অপরবর্তীতাবস্থায় দেখিতে পাইবে । অতঃপর তাহারা উহা খুঁড়িয়া বাহির হইয়া যাইবে । তাহাদের প্রথম দলটি বাহির হইয়া একটি নদীর নিকট দিয়া অতিক্রম করিবে এবং উহার সম্পূর্ণ পানি পান করিয়া ফেলিবে। অতঃপর অপর একটি দল অতিক্রম করিতে সময় উহার কাদাও চাটিয়া খাইবে । তৃতীয় দলটি অতিক্রম কালে বলিবে কোন সময় হয়ত এখানে পানি ছিল। মানুষ তাহাদিগকে দেখিয়া পালাইতে আরম্ভ করিবে । তাহারা কোন

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।