তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৫৬ তাফসীরে ইবন কাছীর হইবে ৷ এই পরিস্থিতিতেই আল্লাহ্‌ তা'আলা একটি বায়ু প্রেরণ করিবেন এবং উহা প্রত্যেক মু'মিনের বগলের নিচে প্রবাহিত হইবে এবং সকল মু'মিন মৃত্যুবরণ করিবে। অতঃপর পৃথিবীতে কেবল দুষ্ট লোক অবশিষ্ট থাকিবে এবং গাধার ন্যায় লাফাইয়া বেড়াইতে থাকিবে। এবং তাহাদের উপরই কিয়ামত কায়িম হইবে। হাদীসটি কেবল ইমাম মুসলিম বণনা করিয়াছেন। বুখারী নহে। সুনান গ্রন্থকারগণ আবদুর রহমান ইবৃন ইয়াযীদ ইব্‌ন জাবির (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটিকে হাসান সহীহ্‌ বলিয়া মন্তব্য করিয়াছেন। তৃতীয় হাদীস ইমাম আহ্‌মাদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন বিশ্র (র)........ ইব্‌ন হারমালার খালা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) বিচ্ছুর দংশনে একটি আঙ্গুলে পটি বাধিয়া খুৎবা দান করিতে দণ্ডায়মান হইলেন । তিনি বলিলেন £ঃ তোমরা বল যে, এখন তোমাদের কোন শক্র নাই কিন্তু তোমরা শত্রুর সহিত যুদ্ধ করিতে থাকিবে এমন কি ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব ঘটিবে। তাহাদের মুখমণ্ডল চওড়া হইবে, চক্ষু হইবে ক্ষুদ্র এবং মুখমণ্ডল ঢালের ন্যায় চ্যাপটা হইবে এবং প্রতোক উচ্চস্থান হইতে দৌড়াইয়া দৌড়াইয়া বাহির হইবে । ইব্‌ন আবূ. হাতিম (র)............ খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হারমালাহ মুদলাজীর খালা হইতে অনুরূপ হাদীস রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণনা করিয়াছেন। চতুৰ্থ হাদীস পূর্বে সূরা আ‘রাফের তাফসীরের শেষাংশে বলা হইয়াছে, ইমাম আহ্‌মাদ (র) ... ... ... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ মি‘রাজ রাত্রে হযরত ইব্রাহীম, হযরত মূস। ও হযরত ঈসা (আ)-এর সহিত আমার সাক্ষাৎ ঘটিল । এবং কিয়ামত কবে সংঘটিত হইবে সেই বিষয়ে তাহারা আলোচনা করিলেন । হযরত ইব্রাহীম (আ)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। হযরত মূস৷ (অ!)-কে জিজ্ঞাসা করা হইলে তিনিও বলিলেন, আমিও 'কিছু জানি না। অবশেষে হযরত ঈস।৷ (অ!)-কে জিজ্ঞাসা করা হইলে তিনিও বলিলেন, আল্লাহ্‌ ব্যতিত ইহার সঠিক সময় কেহই জানে না, তবে আমার রব আমার সহিত ওয়াদা করিয়াছেন যে, দাজ্জালের আবির্ভাব ঘটিবে তখন আমার নিকট দুইটি খেজুরের ডাল থাকিবে এবং সে আমাকে দেখিবার সাথে সাথেই শিশিরের ন্যায় গলিয়া যাইবে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে ধ্বংস করিবেন এমন কি গাছ ও পাথর ডাকিয়া বলিবে, হে মুসলিম! আমার নিচে কাফির আশ্রয় গ্রহণ করিয়াছে তুমি আসিয়া উহাকে হত্যা কর। অতঃপর আল্লাহ্‌ তা'আল। ভাহাকে ধ্বংস

— পৃষ্ঠা ৩৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।