তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৫৪ তাফসীরে ইবন কাছীর ' চরিতে থাকিবে । কিন্তু ইয়াজুজ ও মাজুজের মাংস ব্যতিত অন্য কোন খাবার থাকিবে না। জীব-জন্তু তাহাদের মাংস আহার করিয়া খুব হষ্টপুষ্ট হইবে । এবং ঘাস ও লতা-পাতার তুলনায় ইয়াজুজ ও মাজুজ গোষ্ঠীর মাংসের অধিকতর কৃজ্ঞতা প্রকাশ করিবে । ইবন মাজাহ (র) ইব্‌ন ইসহাক (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় হাদীস ইমাম আহ্‌মাদ (র) বলেন, ওয়ালীদ ইব্‌ন মুসলিম আবুল আব্বাস দামেঙ্কী (র) ... ce See নাওয়াস ইব্‌ন সাম‘আন কিলাবী (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একবার রাসূলুলাহ্‌ (সা) সকাল বেলা দাজ্জালের আলোচনা এমনভাবে করিলেন, যাহাতে আমরা ভাবিলাম যেন দাজ্জাল কোন এক গাছে আড়ালেই রহিয়াছে। অতঃপর তিনি বলিলেন, আমি দাজ্জাল অপেক্ষা অন্য একটি জিনিসকে অধিক ভয় করি। যদি সে আমার জীবদ্দশায় বাহির হইয়া আসে তবে আমি নিজেকে তাহার মুকাবিল৷ করিব । আর যদি আমার ইন্তিকালের পর তাহার আবির্ভাব ঘটে তবে তোমাদের প্রত্যেকেই তাহার সহিত মুকাবিলা করিবে। আমি তোমাদিগকে আল্লাহ্র আশ্রয় দান করিতেছি । দাজ্জাল যুবক হইবে, তাহার চুল কোকড়া এবং তাহার চক্ষুদ্যয় উত্রিত হইবে। সে সিরিয়া ও ইরাকের মধ্য হইতে বাহির হইবে এবং তাহার ডানে-বামে ফাসাদ সৃষ্টি করিবে। হে আল্লাহ্র বান্দাগণ! তোমরা তখন দৃঢ় থাকিবে । আমরা জিজ্ঞাস৷ করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! পৃথিবীতে সে কতদিন অবস্থান করিবে? তিনি বলিলেন, চল্লিশ দিন। কিন্তু একদিন এক বৎসরের মত, আরেক দিন এক মাসের মত এবং আরেক দিন এক সপ্তাহের মত হইবে । অতঃপর অন্যান্য দিনগুলি হইবে তোমাদের স্বাভাবিক দিনের মতই । অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! যেই দিনটি এক বৎসরের সমতুল্য হইবে, সেই দিনে কি এক দিন রাতের সালাত যথেষ্ট হইবে? তিনি বলিলেন, না, বরং তোমরা সালাতের জন্য সময় অনুমান করিয়া লইবে। অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! দাজ্জাল কত দ্রুত চলিতে থাকিবে? তিনি বলিলেন, এ মেঘমালার ন্যায় যাহা কোন বাঞ্চা বায়ু উড়াইয়া লইয়া যায়। দাজ্জাল একটি গোত্রের নিকট গিয়া তাহাদিগকে নিজের দিকে আহবান করিবে তাহারা তাহার আহ্বানে সাড়া দিবে অতঃপর সে আসমানকে বৃষ্টি বর্ষণের জন্য হুকুম করিবে আসমান বৃষ্টি বর্ধণ করিবে। যমীন কৃষি দ্রব্য উৎপন্ন করিবে । তাহাদের জীব-জন্তু পূর্বাপেক্ষা অধিক হষ্টপুষ্ট হইয়া ও পেট পুরিয়া ফিরিয়া আসিবে । আবার দাজ্জাল এমন এক গোত্রের নিকট দিয়াও অতিক্রম করিবে যাহারা তাহার দাওয়াত প্রত্যাখ্যান করিবে । কিন্তু দাজ্জালের চলার সাথে সাথে তাহাদের মান দৌলত সবই তাহার পিছনে পিছনে ছুটিতে থাকিবে এবং তাহারা সম্পূর্ণরূপে ধন-সম্পদ শূণ্য হইয়া পড়িবে । দাজ্জাল এক অনাবাদী জায়গ! দিয়া অতিক্রম

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।