Contents সূরা আহ্িয়া ৩৫৩ ইব্ন জরীর (র) বলেন, মুহাম্মদ ইবৃন মুসার (র)....... আবদুল্লাহ ইব্ন ইয়াযিদ (র) হইত বর্ণনা করিয়াছেন, একবার হযরত ইব্ন আব্বাস (রা) কিছু বালককে দেখিতে পাইলেন যে, তাহারা একজন অপরজনের উপর গড়াইয়া পড়িতেছে। ইহ! দেখিয়া তিনি বলিলেন, ইয়াজৃজ ও মাজুজ ঠিক এমনিভাবে বাহির হইবে । একাধিক হাদীসে ইয়াজূজ ও মাজূজের আবির্ভাবের সংবাদ বর্ণিত হইয়াছে। প্রথম হাদীস ইমাম আহ্মাদ (র)........ হযরত আবূ সাঈদ খুদ্রী (রা) হইতে বর্ণন| করিয়াছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ LES ME EON CUE EN HES Yt te ইয়াজূজ ও মাজুজকে মুক্ত করা হইবে অতঃপর তাহারা মানুষের কাছে বাহির হইয়া আসিবে । যেমন আল্লাহ্ তা'আলা ইরশাদ করিয়াছেন, ১+ 232 4 ১০ ৭ অতঃপর তাহারা মানুষকে চতুর্দিক হইতে ঘিরিয়া ফেলিবে এবং মুসলমানরা তাহাদের শহর ও কিল্লায় আশ্রয় গ্রহণ করিবে এবং তাহাদের জীবজন্তুও সাথে লইয়া যাইবে। ইয়াজূজ ও মাজুজ যমীনের পানি পান করিতে থাকিবে এমনকি তাহারা যে কোন নদীর নিকট দিয়া অতিক্রম করিবে। তাহারা উহার পানি পান করিয়৷ উহ৷ শুষ্ক করিয়৷ ফেলিবে । এমন কি পরে যাহারা এই নদীর নিকট দিয়া অতিক্রম করিবে তাহারা উহা দেখিয়া বলিবে, এখানে কোন দিন হয়ত পানি ছিল। অবশেষে শহর কিংব৷ কিল্লা ব্যতিত অন্যত্র কোন মানুষ থাকিবে না। সকলকে তাহারা ধ্বংস করিয়া ফেলিবে । তখন তাহার বলিবে, যমীনের সকল বাসিন্দা তো আমরা ধ্বংস করিয়া ফেলিয়াছি, অবশিষ্ট আছে কেবল আসমানের অধিবাসী । এই বলিয়া তাহাদের একজন একটি বর্য! নাড়িয়া উহা আসমানের প্রতি নিক্ষেপ করিবে । অতঃপর উহার মাথা রক্ত মিশ্রিত হইয়া ফিরিয়া আসিবে । আল্লাহ্র পক্ষ হইতে উহা একটি পরীক্ষা হইবে । হঠাৎ তাহাদের কাধে ফোড়া বাহির হইয়া আসিবে এবং উহাতে সকলেই একই সাথে মৃত্যুবরণ করিবে । তাহাদের আর কোন সাড়া শব্দ থাকিবে না। এমন সময় মুসলমানরা বলিবে, এমন কি কোন বীর পুরুষ আছে যে, আমাদের সাথে তাহার জীবনকে হাতে রাখিয়া শহরের বাহিরে এই শত্রুর সংবাদ সংগ্রহ করিবে? তখন এক ব্যক্তি আল্লাহ্র রাহে নিজেকে মৃত মনে করিয়। বাহির হইয়া পড়িবে এবং বাহিরে গিয়া দেখিবে তাহারা সকলেই মৃত ৷ অতঃপর সে ঘোষণা করিবে, মুসলমান ভাইসব! সুসংবাদ গ্রহণ করুন৷ মহান আল্লাহ্ তা'আলা আপনাদের শক্রকে ধ্বংস করিয়া দিয়াছেন । এই সংবাদ শ্রবণ করিয়া তাহারা সকলেই শহর ও কিল্লা ছাড়িয়া বাহিরে চলিয়া আসিবে । তাহাদের জীব-জন্তু বাহিরে আসিয়া ইব্ন কাছীর__-৪৫ (৭ম)
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।