তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪৪ তাফসীরে ইবন কাছীর মু’মিনগণকে বিপদ হইতে মুক্তিদান করিয়া থাকি। অর্থাৎ মু'মিনগণ যখন বিপদে পতিত হইয়া আমার প্রতি নিবিষ্ট হইয়া দু'আ করে বিশেষত এই দু'আ করে, তখন আমি তাহাদের দুআ কবূল করি এবং তাহাদিগকে বিপদ হইতে মুক্ত করি। রাসূলুল্লাহ্‌ (সা) এই দু‘আ করিবার জন্য উৎসাহিত করিয়াছেন। ইমাম আহ্‌মাদ (র) ... সা‘দ ইবন আবূ ওয়ান্ধাস (র!) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একবার আমি হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা)-এর নিকট দিয়া যাইতেছিলাম ৷ তিনি তখন মসজিদে ছিলেন। আমি তাহাকে সালাম করিলাম তিনি আমাকে দেখিলেন, কিন্তু আমার সালামের উত্তর করিলেন ন।। অতঃপর আমি হযরত উমর ইবনুল খাত্তাব (রা)-এর নিকট গিয়া বলিলাম, মুসলমানদের উপর কি কোন বিপদ অবতীর্ণ হইয়াছে? তিনি বলিলেন, না তো। তুমি ইহা কেন বলিতেছ? তিনি বলিলেন, বিশেষ কোন কারণে নহে, তবে আমি এখন হযরত উসমান (র!)-এর নিকট দিয়া আসিতেছিলাম । আমি তাহাকে সালাম করিলাম অথচ, তিনি আমাকে দেখিয়াও উহার জবাব দিলেন না । তখন হযরত উমর (রা) হযরত উসমানকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণে তোমার ভাই সা‘দ-এর সালামের জবাব দিলে না? তিনি বলিলেন, না তো সা‘দ আমার নিকট আসিয়াছে আর না এমন হইয়াছে যে, আমি তাহার সালামের জবাব দিতে বিরত রহিয়াছি? হযরত সা'দ (রা) বলেন, আমি বলিলাম, অবশ্যই এইরূপ ঘটনা ঘটিয়াছে। তখন তিনি কসম খাইলেন এবং আসিও কসম! খাইয়া তাহার কথা অস্বীকার করিলাম । অতঃপর হযরত উসমান (রা) ঘটনাটি স্মরণ করিলেন এবং বলিলেন, হা এইরূপ ঘটিয়াছে এবং আমি আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি ও তাওবা করিতেছি । তুমি অবশ্যই আমার নিকট দিয়া অতিক্রম করিয়াছ । তখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি হাদীস সম্পর্কে চিন্তা করিতেছিলাম । আল্লাহ্‌র কসম, যখন আমি উহা স্মরণ করি তখন কেবল আমার চক্ষুর উপরই আবরণ পড়ে না৷ বরং অন্তরের উপরও আবরণ পড়ে। সা'দ (রা) বলেন, আমিই আপনাকে এই বিষয়ে একটি হাদীস শুনাইতেছি। একবার রাসূলুল্লাহ্‌ (সা) সর্বপ্রথম একটি দু‘আর কথা উল্লেখ করিলেন, এমন সময় একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়! তাহাকে কথায় লিপ্ত করিল রাসূলুল্লাহ্‌ (সা) সেই স্থান হইতে উঠিলে, আমিও তাহাকে অনুসরণ করিলাম । আমার আশংকা হইল রাসূলুল্লাহ্‌ (সা) আমার পূর্বেই ঘরে প্রবেশ করিবেন। আমি সজোরে মাটিতে আঘাত করিলাম, তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমার প্রতি দৃষ্টিপাত করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি আবূ ইসহাক? আমি বলিলাম, জী হঁ, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! তিনি বলিলেন £$ কি ব্যাপার? আমি বলিলাম, আল্লাহ্র কসম! আপনি কিছু পূর্বে সর্বপ্রথম একটি দু‘আর উল্লেখ করিয়াছেন। তখন এ গ্রাম্য লোকটি আসিল এবং

— পৃষ্ঠা ৩৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।