তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Conte সূরা আহিয়া ৩৪৩ তা'আলা মাছটিকে হুকুম করিলেন, তুমি তাহাকে ধারণ কর, কিন্তু যখম করিবে না এবং তাহার হাডিডও ভাঙ্গিবে না। মাছটি তখন তাহাকে লইয়া সমুদ্রের তলদেশে পৌছিল তখন তিনি অতি ক্ষীণ শব্দ শুনিতে পাইলেন । তখন তিনি আশ্চার্যান্বিত হইয়া মনে মনে বলিলেন, এই শব্দটি কিসের? তখন আল্লাহ্‌ তা'আলা ওহী যোগে তাহাকে বলিলেন, ইহা সামুদ্রিক প্রাণীর তাস্বীহ্‌ । তখনই হযরত ইউনুস (আ) তাস্বীহ্‌ পাঠ শুরু করিলেন। ফিরিশৃতাগণ তাহার তাস্বীহ্‌ শুনিয়া বলিল, হে আমাদের পরওয়ারদিগার! আমরা এইস্থানে একটি দুর্বল শব্দ শুনিতে পাইতেছি! আল্লাহ্‌ বলিলেন ৪ ইহা হইল আমার বান্দা ইউনুস-এর তাস্বীহ্‌। তিনি আমার নাফরমানী করিয়াছেন ফলে আমি সমুদ্রের মধ্যে তাহাকে মাছে পেটে আবদ্ধ করিয়াছি। তখন তাহারা বলিল, তিনি তো একজন নেক বান্দা, প্রতি দিবানিশি তাহার নেক আমল আপনার দরবারে আরোহন করিত । আল্লাহ্‌ বলিলেন ঃ হা, অতঃপর তাহারা আল্লাহ্র দরবারে তাহার জন্য সুপারিশ করিলেন, আল্লাহ্‌ তাআলা মাছটিকে হুকুম করিলেন এবং মাছটি তাহাকে তীরে নিক্ষেপ করিল। হাদীসটি ইব্‌ন জরীর (র) বর্ণনা করিয়াছেন বায্যার (র) তাহার মুসনাদ গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, এই সূত্র ব্যতিত অন্য কোন সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে বলিয়া আমাদের জান৷ নাই । ইব্‌ন আবূ হাতিম (র).......... আনাস (রা) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বৰ্ণনা করেন, হযরত ইউনূস (আ) মাছে পেটে অবস্থান করিয়া EEE FAT Salis SAE VOR LT এই দু'আ করিলেন তখন ইহার শব্দ আরশে নিচে শ্রুত হইল । ইহা শ্রবণ করিয়৷ ফিরিশ্তাগণ বলিল, হে আমাদের রব! এই দুর্বল পরিচিত শব্দ দূর দেশ হইতে শ্রচ্ত হইতেছে। তখন আল্লাহ্‌ বলিলেন £ ইহা যে কাহার শব্দ তাহা কি তোমরা জাননা? তাহারা বলিল, জী না। সে ব্যক্তি কে? আল্লাহ্‌ বলিলেন £ আমার বান্দা ইউনুস! দিবারাত্রে যাহার মকবুল আমল ও মকবুল দুআ আপনার নিকট আরোহন করিত? তখন তাহারা বলিল, হে আমাদের রব! আপনি তাহার আমলের কারণে অনুগ্রহ করিয়া তাহাকে বিপদ হইতে মুক্ত করিবেন না? তিনি বলিলেন ৪ হা। অতঃপর তিনি মাছটিকে হুকুম করিলেন, সে তাহাকে তীরে নিক্ষেপ করিল। মহান আল্লাহ্‌র বাণী ৪ আমি ইউনুস (আ)-এর দু'আ কবুল করিলাম ও মাছের পেট ও অন্ধকার সমূহ

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।