Contents ৩৬ ll তাফসীরে ইবন কাছীর কোমলতা ও পবিত্রতা; সে ছিল মুত্তাকী । (১৪) পিতা-মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত, অবাধ্য । (১৫) তাহার প্রতি শান্তি, যে দিন সে জন্মলাভ করে ও যেদিন তাহার মৃত্যু হইবে এবং যে দিন সে জীবিত অবস্থায় পুনরুতখিত হইবে । তাফসীর £ এই ক্ষেত্রেও কিছু কথা উত্য রহিয়াছে, অর্থাৎ হযরত যাকারিয়া (আ)-কে যে সন্তানের সুসংবাদ দেওয়া হইয়াছিল সেই সন্তান জন্মগ্রহণ করিল এবং তিনি হইলেন হযরত ইয়াহইয়া (আ)। আল্লাহ্ তা'আলা তাহাকে তাওরাত গ্রন্থ শিক্ষ। দান করিলেন। এই তাওরাত গ্রন্থই সেই কালে শিক্ষা দেওয়া হইত এবং আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম ও ইয়াহ্দী আলিমগণ এই গ্রন্থের আহ্কাম সমূহের প্রতি আমল করিবার জন্য অন্যান্য লোকদিগকে নির্দেশ দিতেন । হযরত ইয়াহ্ইয়া (আ) তখন ছোট শিশু ছিলেন, এই কারণে আল্লাহ্ তা'আলা তাহার এই অনন্য নিয়ামতের কথা উল্লেখ করিয়াছেন যে, একদিকে তিনি হযরত যাকারিয়া (আ)-কে তাহার এই বৃদ্ধ বয়সে তাহার বন্ধ্যা স্ত্রীর মাধ্যমে সন্তান দান করিলেন, অপর দিকে তাহার এই শিশু সন্তানকে আসমানী কিতাবের জ্ঞান দান করিলেন এবং তাঁহাকে এই নির্দেশ দিলেন 8 55, ০0] ১২ = হে ইয়াহ্ইয়া! মজবুত করিয়া কিতাবখানিকে ধর অর্থাৎ অত্যন্ত চেষ্ট। সাধনা করিয়া ও উৎসাহ সহকারে উহার শিক্ষা লাভ কর। মহান আল্লাহর বাণী ৪ *. ০ {১1 ২451 আৰ আমি তাহাকে শৈশব কালেই জ্ঞান-বুদ্ধি এবং উত্তম ও শুভ কাজের প্রতি দৃঢ়তা এবং উহার প্রতি উৎসাহ উদ্দীপনা দান করিয়াছিলাম। আবদুল্লাহ ইব্ন মুবারক (র) বলেন, মামার (র) বলিয়াছেন, একবার হযরত ইয়াহইয়া (অ৷)-কে তাহার সমবয়ঙ্ক বালকরা বলিল, চল আমরা খেলতে যাই । তখন তিনি বলিলেন ঃ “খেলা করবার জন্য আমাদিগকে সৃষ্টি করা হয় নাই ৷" তাহার এই শুভবুদ্ধির কারণে আল্লাহ্ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ 4:০ ১! 51, আমি তাহাকে শৈশবকালেই জ্ঞান দান করিয়াছিলাম। (4,4, 5557, আলী ইব্ন তালহা (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ইহার অর্থ বর্ণনা করিয়াছে £ (১০ ১ ১০৯, অর্থাৎ আমার পক্ষ হইতে রহমত দান করিয়াছিলাম। ইকরিমা, কাতাদাহ ও যাহ্হাক (র) অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন । অবশ্য তাহারা এই কথাটিও যোগ করিয়াছেন 3 ১2৫ ({-15 345, অৰ্থাৎ এমন রহমত দান করিয়াছি যাহা অন্য কেহ করিতে পারে না । কাতাদাহ্ (র) ইহার সহিত আরে৷ বলিয়াছেন, আল্লাহ্ তাহার এই বিশেষ রহমত দ্বারা হযরত যাকারিয়া (আ)-এর প্রতি অনুগ্রহ করিয়াছেন। ইকরিমাহ্ (র) বলেন,
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।