তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩৮ তাফসীরে ইবন কাছীর বলিল, কখনও রাগান্বিত হইবে না। এই শর্তে আমার প্রতিনিধি হইতে-কে ইচ্ছুক? তখন এক ব্যক্তি বলিল, আমি । তখন তাহাকে ‘যুলকিফ্‌্ল’ নামকরণ করা হইল । লোকটি সারারাত্র সালাত পড়িত এবং দিনে রোযা রাখিত এবং মানুষের বিচার করিত হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, এ লোকটি আরামের জন্য একটি বিশেষ নিদিষ্ট সময় ছিল। নির্দিষ্ট সময়ে একদিন সে নিদ্রা যাইতেছিল এমন সময় তাহার নিকট শয়তান আসিল । তাহার সাথী-সংগীরা তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার প্রয়োজন কি? লোকটি বলিল, আমি একজন মিস্‌কীন, অন্য এক ব্যক্তির উপর আমার হক্‌ রহিয়াছে, সে আমার প্রতি যুলুম করিয়াছে। আমি উহার বিচারপ্রার্থী হইয়া আসিয়াছি। তাহার! বলিল, তুমি অপেক্ষা কর । তিনি জাগ্রত হইয়া তোমার বিচার করিবেন এদিকে কাধযী গভীর নি্দ্রামগ্ন ছিলেন। অতএব লোকটি তাহাকে জাগ্রত করিবার জন্য ইচ্ছাপূর্বকই চিৎকার করিতে লাগিল । কাযীর নিদ্রা ভাঙ্গিয়া গেল । তিনি তাহার নিকট আসিয়া জিজ্ঞাস! করিলেন, তোমার প্রয়োজন কি? সে বলিল, আমি একজন মিস্কীন। অমুকের উপর আমার হক্‌ রহিয়াছে। আপনি উহার ন্যায্য বিচার করুন । তিনি বলিলেন, তুমি যাও, তাহাকে গিয়া বল, সে তোমার হক দিয়া দিবে। সে বলিল, সে আমার হক্‌ দিতে অস্বীকার করিয়াছে কাযী বলিলেন, তুমি পুনরায় তাহার নিকট যাও। সে চলিয়া গেল । কিন্তু পুনরায় আসিয়া বলিল, আমি তাহার নিকট আপনার নির্দেশ পৌছাইয়া আমার হক্‌ চাহিয়াছি, কিন্তু সে আমার কথায় কর্ণপাত করে নাই । আজও তিনি বলিলেন, যাও, তাহার নিকট গিয়া তোমার হক্‌ প্রার্থনা কর, সে তোমাকে দিয়া দিবে। আজও সে চলিয়। গেল, তৃতীয় দিন আবার সে কাযষীর আরামের সময়ই আসিল । তখন কাধীর দরবারীগণ তাহাকে বলিল, যাও, তুমি দৈনিক কাযীর ঘুমের সময় আসিয়া তাহাকে বিরক্ত কর। তাহাকে ঘুমাইতেও দাও না। তখন সে চিৎকার করিয়া বলিতে লাগিল, যেহেতু আমি একজন মিস্‌কীন, এ কারণেই তোমরা আমার সহিত এই ব্যবহার করিতেছ, আমি ধনী হইলে আর এইরূপ করিতে না। ইহা শ্রবণ রুরিয়া কাযী তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? সে বলিল, আপনার নির্দেশ মত আমি তাহার নিকট আমার হক প্রার্থনা করিলে সে আমাকে মারিয়াছে। তখন তিনি বলিলেন, চল আমি তোমার সাথে গিয়াই তোমার হক্‌ আদায় করিয়া দিতেছি । এই বলিয়া কাযী তাহার হাত ধরিয়া চলিলেন। কিন্তু সে যখন দেখিল, সত্য সত্যই কাযী তাহার সহিত যাইতেছে তখন সে তাহার হাত ছাড়াইয়া পলায়ন করিল । আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস, মুহাম্মদ ইব্‌ন কয়েস, আবূ হুরায়রা আল আকবার (র) এবং আরো অনেক সালফ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) ... ... .. কিনানাহ ইব্‌ন আখ্নাস (র) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আশ'‘আরীকে বলিতে শুনিয়াছি, ‘যুলকিফ্‌ল’ নবী ছিলেন না । বরং বনী

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।