তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আম্বিয়া ৩৩৭ দরবারে বিচারে আসন গ্রহণ করিলেন, এবং উক্ত মযলুূম বৃদ্ধকে খুঁজিতে লাগিলেন, তখন তাহাকে আর খুজিয়া পাইলেন না। কিন্তু তিনি যখন ঠিক দ্বিপ্রহরে আরাম করিবার জন্য বিছানায় আসিলেন, ঠিক সেই মুহূর্তে সে আসিয়া দরজায় আঘাত করিল । তিনি জিজ্ঞাসা করিলেন, কে? সে বলিল, আমি বৃদ্ধ মাযলূম ৷ তিনি বলিলেন, আমি যখন বিচারের আসন গ্রহণ করি তখন কি তোমাকে আসিতে বলি নাই? সে বলিল, আমার কাওম বড়ই খবীস লোক, তাহারা যখন দেখিল যে, আপনি তাহাদের বিচার করিবেন, তখন তাহারা বলিল, তোমার হক্‌ পরিশোধ করিব । কিন্তু বিচারের আসন ত্যাগ করিতেই তাহারা পুনরায় অস্বীকার করিয়া বসিল । তখন তিনি বলিলেন, আচ্ছা এখন যাও বিকালে যখন আবার বিচারে বসিবে তখন তুমিও আসিবে । আজও তাহার সহিত কথোপকথনে তাহার আরামের সময়টি শেষ হইয়া গেল । বিকালে যখন দরবার অনুষ্ঠিত হইল তখন তিনি এ লোকটির অপেক্ষা করিতে লাগিলেন কিন্তু সে আর আসিল না । তৃতীয় দিন তিনি ক্লান্ত হইয়া নিদ্রায় কাতর হইয়া যখন আরাম করিতে যাইবেন, তখন তিনি প্রহরীকে বলিলেন, দেখ কেহ যেন আজ দরজার কাছেও না আসে । আমি আজ ঘুমে বড়ই কাতর ৷ কিন্তু তাহার সেই আরামের মুহূর্তেই লোকটি আসিল । প্রহরী তাহাকে বাধা দিলে সে বলিল, আমি গতকল্য খলীফার নিকট আসিয়াছিলাম এবং আমার সকল অবস্থা তাহাকে জানাইয়াছিলাম । তখন প্রহরী তাহাকে বলিল, আল্লাহ্র কসম! আমি তোমাকে কিছুতেই তাহার নিকট যাইতে দিব না । তিনি আমাকে এই নিদেশই দিয়াছেন যে, কাহাকেও যেন তাহার নিকট যাইতে না দেই ৷ কিন্তু লোকটি ঘরের একটি ছিদব পথ দিয়া ভিতের প্রবেশ করিল । এবং ভিতর হইতে খলীফার দরজায় আঘাত করিল । তিনি জাগ্রত হইয়া যখন লোকটিতে দেখিতে পাইলেন, তখন প্রহরীকে জিজ্ঞাসা করিলেন, তোমাকে কি দরজা খুলিতে নিষেধ করি নাই? প্রহরী বলিল, আমার দিক হইতে তো কেহই ঘরে প্রবেশ করে নাই এবং কাহাকেও আপনার নিকট যাইতে দেই নাই । খলীফা দরজার নিকট যাইয়া দেখিল, সত্য সত্যই দরজা বন্ধ রহিয়াছে। অথচ, বৃদ্ধ মাযলুম লোকটি ঘরের মধ্যে তাহার সাথে রহিয়াছে। তখন তিনি চিন্তা করিয়া বুঝিলেন এ কোন মানুষ নহে । জিজ্ঞাসা করিলেন, তুমি কি আল্লাহ্র শত্রু ইব্লীস? সে বলিল, হা আপনি আমাকে সর্ব দিক হইতেই অক্ষম করিয়াছেন ফলে আপনাকে রাগান্বিত করিবার জন্যই আমি এই আচরণ করিয়াছি। তখন হইতে আল্লাহ্‌ তা'আলা তাহাকে 'যুলকিফ্ল' নামকরণ করেন। কারণ তিনি তাহার কাওমের দায়িত্বভার গ্রহণ করিয়াছিলেন। ইব্‌ন আবু হাতিম (র) মুজাহিদ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র)........ মুসলিম (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, ইব্‌ন আব্বাস (রা) বলেন, বনী ইস্রাঈলের মধ্যে একজন কাযী তাহার মৃত্যুকালে ইব্‌ন কাছীর-_৪৩ (৭ম)

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।