তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩৬ তাফসীরে ইবন কাছীর হইয়াছে। আবার কেহ কেহ বলেন, তিনি সত্ব্যক্তি ছিলেন। ন্যায়নিষ্ঠা শাসক ছিলেন। অবশ্য ইব্‌ন জরীর (র) এই বিষয়ে কোন মন্তব্য করেন নাই । ইব্‌ন জুরাইজ, মুজাহিদ (র) হইতে ‘যুলকিফ্‌ল' সম্পর্কে বর্ণনা করেন, তিনি একজন সং্ব্যক্তি ছিলেন । তাহার গোত্রের যাবতীয় বিষয়ে সঠিক সমাধানের এবং তাহাদের মধ্যে ইনসাফ কায়িম করিবার দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন । তিনি তাহার দায়িত্‌ সঠিকভাবে পালন করিয়াছিলেন বলিয়া তাহাকে ‘যুলকিফ্‌্ল’ বলা হয়। ইব্ন নাজীহ্‌ (র) মুজাহিদ (র) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) বলেন, মুহাম্মদ ইবৃন মুসারনাহ (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, হযরত ইয়াস‘আ (আ) যখন বৃদ্ধ হইলেন, তখন তিনি তীহার জীবদ্দশায়ই তীহার একজন খলীফা ও প্রতিনিধি করিবার ইচ্ছাপোযণ করিলেন যাহাকে তিনি স্বচক্ষে দেখিয়া যাইতে পারেন যে, তিনি কেমন কাজ করেন। এই উদ্দেশ্যে তিনি লোক একত্রিত করিলেন অতঃপর তিনি বলিলেন, যেই ব্যক্তি তিনটি কাজ করিবে তাহাকে আমি আমার খলীফা নিযুক্ত করিব । ১. দিনে রাযা রাখিবে ২. রাত্রে জাগ্রত থাকিয়া সালাত পড়িবে ২. এবং ক্রোধ করিবে না। হযরত ইয়াস।‘আ (আ)-এর এই কথায় কেহ দাড়াইল ন৷। দাড়াইল এমন এক ব্যক্তি যাহাকে মানুষ নিচু মনে করে। সে দাড়াইয়া বলিল, আমিই এই সকল কাজ পালন করিব । হযরত ইয়াসা‘আ (আ) বলিলেন, তুমি কি এই সকল কাজ পালন করিবে? সে বলিল, জী হ৷। তখন তিনি বলিলেন, আচ্ছা আগামীকল্য বিবেচনা করা হইবে। দ্বিতীয় দিনও তিনি সকলকে একত্রিত করিয়া পূর্বের ন্যায় তিনটি কাজের দায়িত্ব পালনকারীকে খলীফ৷ নিযুক্ত করিবার কথা ঘোষণা করিলেন। দাড়াইল কেবল সেই লোকটি যে প্রথম দিন দাড়াইয়াছিল। হযরত ইয়াসা*অ৷ (আ) তাহাকে খলীফা নিযুক্ত করিলেন । লোকটি খলীফ। নিযুক্ত হইবার পর ইব্লীস শয়তান তাহাকে বিভ্রান্ত করিবার জন্য সকল ছোট ছোট শয়তানকে নিযুক্ত করিল । কিন্তু তাহার৷ তাহাকে বিভ্রান্ত করিতে পারিল না। তখন ইব্‌লীস নিজেই তাহাকে বিভ্রান্ত করিবার দায়িত্‌ গ্রহণ করিল । সে একজন বৃদ্ধ লোকের আকৃত্তি ধারণ করিল। এবং দ্বিপ্রহরের আরাম করিবার সময় আসিয়া খলীফার দ্বারে আঘাত করিল । তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কে তুমি? সে বলিল, আমি একজন বৃদ্ধ মাযলূম- অত্যাচারিত । তিনি. উঠিয়া দরজা খুলিলেন, সে তাহার যুলুমের কাহিনী বলিতে আরম্ভ করিল । সে বলিল, আমার ও আমার কাওমের মধ্যে বিবাদ সৃষ্টি হইয়াছে। তাহারা আমার প্রতি যুলুম করিয়াছে, এ বলিয়া তাহার দীর্ঘ কাহিনী বর্ণনা করিল । এমন কি খলীফার আরামের সময়টুকু শেষ হইয়া গেল, অথচ তিনি কেবল রাত্র দিনে এই সময়টুকতেই আরাম করিতেন। তখন তিনি বলিলেন, আচ্ছা, তুমি সন্ধ্যায় আসিবে, তোমার সহিত ইনসাফ করা হইবে। অতঃপর সে চলিয়া গেল । সন্ধ্যায় তিনি যখন

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।