Contents ৩৩৪ তাফসীরে ইবন কাছীর তিনি বলিলেন আপনিও কি আমার সহিত ঠাষ্টা করিতেছেন? তিনি বলিলেন, আমি ঠাট করি নাই আমিই আইউব । আল্লাহ্ তাহাকে সুস্থ করিয়াছেন । অত্র সূত্রেই হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা হযরত আইউব (অ!)-এর নিকট ওহী যোগে বলিলেন, আমি তোমার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফিরাইয়া দিলাম বরং উহার দ্বিগুণ তোমাকে দান করিলাম । তুমি এই পানি দ্বারা গোসল কর, ইহা দ্বারাই তুমি রোগ মুক্ত হইবে । আর তোমার সাথী-সংগীদের পক্ষ হইতে কুরবাণী কর এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। কারণ তাহারা আমার নাফরমানী করিয়াছে। হাদীসটি ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র) আরো বলেন, আবূ যুর‘'আহ (র)... ... ... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি নবী করীম (সা) হইতে বর্ণন। করিয়াছেন, sis dis I lai LAs lye ile hal Onl ale eis sol Gis LoS dL Geos hs lia ) আল্লাহ্ তা'আলা যখন হযরত আইউব (আ)-কে রোগমুক্ত করিলেন, তখন তিনি তাহার নিকট স্বর্ণের পঙ্গপাল বর্ষণ করিতে লাগিলেন। হযরত আইউব (আ) উহা ধরিয়া ধরিয়া কাপড়ে রাখিতে লাগিলেন। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, ধন-সম্পদে কি তোমার তৃপ্তি হয় না? তিনি বলিলেন, হে আল্লাহ্! আপনার রহমত হইতে 'কাহার তৃপ্তি হয়? ইহার মুল হাদীস বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। মহান আল্লাহ্র বাণী $৪ 4৯০ ০৫০১ 1 55510, আর তাহাকে আমি তাহার পরিজন ও উহাদের সহিত আরো অনুরূপ দান করিয়াছি। পূর্বেই হযরত ইব্ন আব্বাস (র!) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আইউব (আ)-এর বিলুপ্ত সকল পরিজনই তাহাকে ফিরাইয়া দেওয়া হইয়াছিল । আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতেও অনুরূপ বর্ণন| করিয়াছেন। হযরত ইব্ন মাসউদ (রা) ও মুজাহিদ (র) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। হযরত হাসান ও কাতাদাহ্ (র) হইতেও অত্র সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে । কেহ কেহ বলেন, হযরত আইউব (আ)-এর স্ত্রীর নাম ছিল রহমত । অবশ্য আয়াত দ্বার৷ উহ! বোঝা বড় কঠিন। তবে যদি কোন আহলে কিতাব হইতে লইয়া থাকেন তবে উহ! বিশুদ্ধভাবে গৃহীত হইলেও আমরা উহাকে সত্য কিংবা মিথ্যা কিছুই বলিতে পারি না। ইব্ন আসাকির (র) তাহার ইতিহাস গ্রন্থে তাহার নাম ‘রাহমাতুল্লাহ্’ উল্লেখ করিয়াছেন। আবার তাহার নাম লীয়্যা বিনতে মিনাশা ইব্ন ইউসুফ ইব্ন ইয়াকুব ইবন ইব্রাহীমও
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।