Contents সূরা আম্বিয়া ৩৩৩ ইয্যতের কসম! যাবত না আপনি আমার রোগমুক্ত করিবেন সিজ্দ। হইতে আমার মাথা উত্তোলন করিব না। I ইব্ন আবূ হাতিম (র) অপর এক সূত্রে মারফু পদ্ধদিতে হাদীসটি অনুরূপ বর্ণন৷ করিয়াছেন। তিনি বলেন, ইউনুস ইব্ন আবদুল আ'লা (র) ... আনাস ইব্ন . মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ হযরত আইউব (আ) আঠার বৎসর পর্যন্ত রোগাক্রান্ত হইয়া থাকেন । সমাজের আপন ও ' পর সকল লোকই তাহাকে ত্যাগ করিয়াছিল । কিন্তু তাহার দুই ভাই ছিল যাহারা সকালে বিকালে তাহাকে দেখিতে আসিত ৷ একদিন তাহাদের একজন আরেকজনকে বলিল, তুমি জান কি আসলে হযরত আইউব (আ) এমন কোন গুণাহ করিয়াছেন, যাহা দুনিয়ায় অন্য কোন ব্যক্তি করে নাই । তখন তাহার সংগী জিজ্ঞাসা করিল, সেই গুণাহ কিঃ লোকটি বলিল, আঠার বৎসর পর্যন্ত তিনি এই রোগাক্রান্ত, আল্লাহ্ তাহার প্রতি কোন অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করেন না। নিশ্চয় কোন বড় ধরণের গুণাহ হইবে । বিকালে যখন দুইজন হযরত আইউব (আ)-এর নিকট উপস্থিত হইল তখন লোকটি আর ধৈর্যধারণ করিতে পারিল না এবং হযরত আইউব (আ)-এর নিকট উহা উল্লেখ করিল । তখন তিনি বলিলেন, তুমি কি বলিতেছ উহা আমি জানি না, তবে আল্লাহ্ জানেন যে, আমি কোন গুণাহ করি নাই ৷ বরং পথে কোন দুই ব্যক্তি ঝগড়া করিয়া যদি আল্লাহ্র নামে কসম খাইত তবে আমি ঘরে ফিরিয়া তাহাদের পক্ষ হইতে কাফ্ফার। আদায় করিতাম যেন এমন না হয় যে, অন্যায়ভাবে আল্লাহ্র নাম লওয়া হইয়াছে। হযরত আইউব (আ) মলত্যাগ করিবার পর তাহার স্ত্রী তাহার হাত ধরিয়া লইয়া আসিতেন। কিন্তু একবার তাহার স্ত্রী তাহার নিকট পৌছিতে বিলম্ব হইল । তখন আসমান হইতে ঘোষণা কর৷ হইল, হে আইউব! তুমি তোমার পাও দ্বারা মাটিতে আঘাত কর । পানি বাহির হইয়৷ আসিবে ৷ উহা দ্বারা তুমি গোসল করিতে পারিবে এবং উহা পান করিতেও পারিবে। তবে হাদীসটি মারফু হওয়ার বিষয়টি বড়ই গারীব। ইব্ন আবূ হাতিম (র) ... হযরত ইব্ন আব্বাস (র৷) হইতে বর্ণন৷ করিয়াছেন, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা হযরত আইউব (অ!)-কে বেহেশতের পোশাক পরিধান করাইলেন, এবং তিনি এক কোণে গিয়া বসিয়া রহিলেন, তাহার স্ত্রী আসিয়া তাহাকে চিনিতে না পারিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র বান্দা! এই রোগী লোকটি কোথায় গিয়াছে? সম্ভবত কোন কুকুর কিংবা হিংস্র জম্তু তাহাকে লইয়া গিয়াছে। তিনি কিছুক্ষণ যাবৎ এইভাবে তীহার সহিত কথা বলিতে লাগিলেন । হঠাৎ এক সময় হযরত আইউব (আ) তাহাকে বলিলেন, আমিই তো আইউব। হযরত আইউব (আ)-এর স্ত্রী বলিলেন, হে আল্লাহ্র বান্দা, আপনি কি আমার সহিত ঠাট্ট। করিতেছেন?
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।