তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৩২ তাফসীরে ইবন কাছীর আল্লাহ্র শপথ আমি যাবত নিশ্চিত না হইব তুমি কোথায় হইতে কিরূপে আনিয়াছ তাবৎ খাদ্য খাইব না । অতঃপর তাহার স্ত্রী মাথার ওড়না সরাইলেন। যখন তিনি স্ত্রীর মুণ্ডানো মাথা দর্শন করিলেন। তখন তিনি অত্যন্ত পেরেশান হইয়া গেলেন। সেই সময় তিনি আল্লাহ্র দরবারে দুআ করিলেন $ es MIS EAT SAN A হে আমার প্রতিপালক! আমি রোগাক্রান্ত হইয়াছি। আপনি আমার প্রতি অনুগ্ৰহ করুন । আপনি তো সর্বাপেক্ষা বড় অনুগ্রহকারী । ইব্‌ন আবু হাতিম (র)......... নাওফ আল-বাক্কালী (র) হইতে বর্ণনা করিয়াছেন, যেই শয়তান হযরত আইউব (আ)-কে বিভ্রান্ত করিবার চেষ্টা করিয়াছিল তাহার নাম ছিল ‘মাবসূত’ । তিনি আরো বলেন, হযরত আইউব (আ)-এর স্ত্রী তাহাকে সদা আল্লাহ্র নিকট রোগমুক্তির দু'আ করিবার জন্য পিড়াপিড্রি করিতেন । কিন্তু তিনি দু'আ করিতেন না। অবশেষে একদিন বনী ইস্রাঈলের কিছু লোক তাহার নিকট দিয়া যাইতেছিল, তাহারা তাহার অবস্থা দেখিয়া বলিল, কোন গুনাহ্র কারণেই তিনি এইরূপ বিপদে নিঃপতিত হইয়াছেন। এইরূপ মন্তব্য শ্রবণ করিতেই হযরত আইউব (আ) আল্লাহ্‌র নিকট দু'আ করিলেন 8 a EEE AN SS, ইব্‌ন আবু হাতিম (র). আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইদ ইব্‌ন উমাইর (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, হযরত আইউব (আ)-এর দুই ভাই ছিল । একদিন: তাহারা তাহাকে দেখিবার জন্য আসিল । কিন্তু দুর্গন্ধে তাহারা তাহার নিকট যাইতে পারিল না দূরে দাড়াইয়া তাহারা একজন অপরজনকে বলিল, হযরত আইউব (আ) যদি কোন ভাল কাজ করিত তবে আল্লাহ্‌ তা'আলা তাহাকে এইরূপ বিপদে ফেলিতেন না। ইহা শ্রবণ করিতেই হযরত আইউব (আ) এতই প্রকম্পিত হইয়া উঠিলেন, যে তিনি কখনও এইরূপ প্রকম্পিত হন নাই । তখনই তিনি আল্লাহ্র দরবারে দু'আ করিলেন “হে আল্লাহ্‌! যদি আপনি ইহা জানেন যে, কোন ব্যক্তি ক্ষুধার্ত আছে, ইহ! জানিয়া আমি কখনও তৃণ্ডিসহকারে আহার করি নাই তবে আপনি আমার সত্যত৷ প্রমাণ করুন। তখনই আসমান হইতে তাহার সত্যতা ঘোষণা করা হইল এবং তাহার৷ উভয়ই ইহা শ্রবণ করিল । হযরত আইউব (আ) আবার দু'আ করিলেন, হে আল্লাহ্‌! যদি আপনি জানেন যে কোন ব্যক্তি উলঙ্গ আছে ইহা জানিয়া আমি কখনও একাধিক কাপড় ব্যবহার করি নাই, তবে আপনি আমার সত্যতা ঘোষণা করুন । অতঃপর আসমান হইতে তাহার সত্যতা ঘোষণা করা হইল । এই ঘোষণা তাহার দুই ভাইও শুনিতে পাইল । অতঃপর হযরত আইউব (আ) বলিলেন, হে আল্লাহ্‌! আপনার ইয্যতের কসম বলিয়া তিনি সিজ্দায় অবনত হইলেন । সিজ্দায় পড়িয়া তিনি বলিলেন, হে আল্লাহ্‌! আপনার

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।