তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আহ্বিয়া ৩৩১ বানাইলেন। গৃহকর্তার একটি ছোট ছেলে ছিল। শিশুটি ঘুমন্ত ছিল, তাহারা শিশুটির অংশের রুটি বিনিময় হিসেবে হযরত আইউব (আ)-এর স্ত্রীকে দান করিল । তিনি রুটি লইয়া ফিরিলেন এবং হযরত আইউব (আ)-কে খাওয়ার জন্য দিলেন। তিনি উহা খাইতে অস্বীকার করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি উহা কোথা হইতে আনিয়াছঃ? উত্তরে তিনি পূর্ণ ঘটনা বলিলেন । তখন তিনি বলিলেন, সম্ভবত শিশুটি ঘুম হইতে জাগ্রত হইয়াছে এবং রুটির জন্য চিৎকার করিতেছে। অতএব তুমি উহ৷ লইয়া ফিরিয়া যাও । হযরত আইউব (আ)-এর রুটিটি লইয়া তাহাদের ঘরের দ্বারে উপস্থিত হইলে একটি ছাগল তাহাকে শিং দ্বারা আঘাত করিল, অমনি তাহার মুখ হইতে বাহির হইল মন্দ হউক হযরত আইউব (আ)-এর, কেমন ভুল কথা বলিলেন কিন্তু যখন ভিনি উপরে উঠিলেন, তখন তিনি বাস্তবিকই দেখিতে পাইলেন যে, শিশুটি জাগ্রত হইয়া রুটির জন্য চিৎকার করিতেছে। সে অন্য কিছুই লইতে রাযী নহে । তখন তিনি বলিলেন, হযরত আইউব (আঁ)-এর প্রতি আল্লাহ্‌ রহম করুন। এই বলিয়া রুটিটি তাহাকে দিয়া ফিরিয়৷ আসিলেন। অতঃপর ইবলীস পথে তাহার সহিত এক ডাক্তারের আকৃতিতে সাক্ষাৎ করিয়া বলিল, আপনার স্বামী দীর্ঘকাল পর্যন্ত রোগাক্রান্ত । ভিনি যদি রোগমুক্ত হইতে চান তাকে যেন তিনি অমুক গোত্রের মূর্তির নামে একটি মাছি হত্যা করেন। এইরূপ করিলেই তিনি রোগমুক্ত হইয়া যাইবেন। এবং পথে আপনি তাওন। করিয়া লইবেন । হযরত আইউব (আ.)-এর স্ত্রী ফিরিয়া আসিয়া এই কথা তাহার নিকট বলিলেন । তখন তিনি বলিলেন, তোমার নিকট অবশ্যই ইব্লীস শয়তান আসিয়াছিল। আল্লাহূর কসম! যদি আমি সুস্থ হই তবে তোমাকে একশত বেত লাগাইব । হযরত আইউব (আ)-এর স্ত্রী তীহার অভ্যাসানুযায়ী কিছু উপার্জনের উদ্দেশ্যে বাহির হইলেন, কিন্তু রিযিকের সকল দ্বারই রুদ্ধ হইয়াছিল । তিনি যে কোন বাড়ীতে কাজের জন্য গেলেন, তাহারা তাহাকে ফিরাইয়া দিল । তিনি যখন নিরুপায় হইলেন, এবং হযরত আইউব (অ৷)-এর ক্ষুধার্ত হইবার আশংকা করিলেন, তখন তিনি উত্তম কিছু খাদ্যের বিনিময় তাহার এক গোছা চুল এক আমীর কন্যার নিকট বিক্রয় করিলেন। অতঃপর তিনি এসব খাদ্য লইয়া হযরত আইউব (আ)-এর নিকট ফিরিলেন। হযরত আইউব (আ) উহা দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি উহা কোথা হইতে আনিয়াছি? জবাবে তিনি বলিলেন, আমি মানুষের কাজ করিয়াছি এবং উহার বিনিময় তাহারা দিয়াছে। ইহার পর তিনি আহার পাইলেন না । তাই পূর্বের দিনের মত আরেক আরেক গোছা মাথার চুল এ মেয়েটির নিকট বিক্রয় করিলেন । তাহার বিনিময় খাদ্য কিনলেন। এবং এইসব খাদ্য লইয়৷ হযরত আইউব (অ!)-এর নিকট ফিরিয়া আসিলেন। ইহা দেখিয়! তিনি বলিলেন,

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।