Contents ৩৩০ তাফসীরে ইবন কাছীর আল্লাহ্ তা'আলা তাহার বড়ই প্রশংসা করিলেন। ওহ্ব ইব্ন মুনাবেরহ্ (র) বলেন, হযরত আইউব (আ) পূর্ণ তিন বৎসর যাবত বিপদগ্রস্থ ছিলেন, কমও নহে বেশীও নহে। সুদ্দী (র) বলেন, হযরত আইউব (আ)-এর শরীর হইতে গোশ্ত ঝরিয়া পড়িয়াছিল। তাঁহার শরীরে রগ ও হাডিড ব্যতিত আর কিছুই ছিলন! ৷ হযরত আইউব (আ) ছাইয়ের মধ্যে পড়িয়া থাকিতেন এবং তাঁহার স্ত্রী তাহার সেবায্্ব করিতেন । একদা তাহার স্ত্রী তাহাকে বলিলেন, হে আল্লাহ্র নবী! যদি আপনি আপনার প্রতিপালকের দরবারে এই বিপদ দূরীভূত হইবার জন্য দুআ করিতেন। তখন তিনি বলিলেন, আমি সত্তর বৎসর পর্যন্ত সুস্থ জীবন যাপন করিয়াছি। যদি আমি বিপদগ্রস্থ হইয়া সত্তর বৎসর ' কালও ধৈর্যধারণ করি তবে উহা কম হইবে । হযরত আইউব (আ)-এর এই কথা শুনিয়া তিনি কাপিয়া উঠিলেন, এবং জীবিকা উপার্জনের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িলেন। তিনি মানুষের কাজ করিয়া কিছু খাদ্য সামগ্রী জোগাড় করিয়া হযরত আইউব (অ!)-কে আহার করাইতেন। একবার ইব্লীস হযরত আইউব (আ)-এর দুইজন ফিলিস্তিনী বন্ধুর নিকট গিয়া বলিল, তোমাদের ভাই আইউব (আ) বড়ই বিপদগ্রস্ত হইয়। পড়িয়াছে। অতএব তোমরা তাহার সহিত সাক্ষাৎ কর এবং তোমরা কিছু মদও সংগে লইয়| য৷ও। যদি তিনি উহা হইতে কিছু পান করেন তবে সুস্থ হইয়া যাইবেন। ইব্লীসের এই কথামত তাহারা কিছু মদ সংগে লইয়া হযরত আইউব (আ)-এর সহিত সাক্ষাৎ করিল । তাহার অবস্থা দেখিয়া তাহারা কাদিয়া ফেলিল। হযরত আইউব (আ) তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। তাহার৷ নিজেদের পরিচয় দান করিলে, তিনি তাহাদিগকে স্বাগত জানাইলেন। তিনি বলিলেন, আমার এই বিপদকালের বন্ধুদের আমি স্বাগত জানাইতেছি। অতঃপর তাহারা বলিল, হে আইউব! সম্ভবত আপনি যাহা গোপন করিতেন প্রকাশ্যে ইহার বিপরীত করিতেন । এই কারণেই আল্লাহ্ আপনাকে বিপদগ্রস্ত করিয়াছেন। তখন তিনি আসমানের দিকে মাথা তুলিয়া বলিলেন, আল্লাহ্ ভালই জানেন যে, আমি প্রকাশ্যে যাহা করিয়াছি, গোপনে উহার বিপরীত করি নাই । কিন্তু আমার প্রতিপালক আমাকে এই কারণেই বিপদগ্রস্ত করিয়াছে, যে এই বিপদে আমি ধৈর্যধারণ করিব না| অধৈর্য হইয়া পড়ি উহা তিনি দেখিতে চাহেন। তখন তাহারা বলিল, আইউব! আপনি আমাদের এই মদ থেকে কিছু পান করুন । যদি ইহা হইতে কিছু পান করেন তবে আপনি সুস্থ হইয়া যাইবেন। ইহা শ্রবণ করিয়া তিনি বড়ই রাগান্বিত হইলেন এবং বলিলেন, তোমাদের নিকট ইব্লীস খবীস আসিয়াছিল এবং সে-ই তোমাদিগকে এই পরামর্শ দিয়াছে। তোমাদের সহিত কথা বলা এবং তোমদের খাদ্যও পানীয় পানাহার করা আমার পক্ষে হারাম । অতঃপর তাহারা চলিয়া গেল । এবার হযরত আইউব (অ!)-এর স্ত্রী মানুষের কাজ করিবার জন্য বাহিরে গেলেন এবং এক বাড়িতে গিয়া তাহাদের জন্য রুটি
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।