Contents সূরা আম্বিয়া ৩২৯ সর্বাপেক্ষা কঠিন বিপদে আম্বিয়ায়ে কিরামই পতিত হন, অতঃপর আল্লাহ্র অন্যান্য নেক্কার বান্দাগণ এবং ইহার পর যাহারা তাহাদের সামঞ্জস্য, অতঃপর যাহারা সামঞ্জস্য হয় তাহারাও বিপদগ্রস্ত হন । অপর এক হাদীসে বর্ণিত ৪ UN 2s Ls AISLE LE প্রত্যেক ব্যক্তির দীনদারী অনুসারে তাহার পরীক্ষা হইয়া থাকে যদি তাহার দীন মযবুত হয়, তবে তাহার পরীক্ষাও অধিক হয়। হযরত আইউব (অ!) অতিশয় ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের এই ব্যাপারে তাহাকে দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা হয় । ইয়াযীদ ইব্ন মাইসারাহ (র) বলেন, আল্লাহ্ তা'আলা হযরত আইউব (আ)-কে যখন তাহার ধন-সম্পদ ও সন্তান সন্ততি ধ্বংস করিয়া তাহাকে পরীক্ষা করিলেন। তাহার কিছুই অবশিষ্ট রহিল না, তখন তিনি পূর্বাপেক্ষা অধিকতর যিকিরে নিমগন হইলেন । তিনি আল্লাহ্র দরবারে বলিলেন, হে আমার প্রতিপালক! আপনি আমাকে ধন-সম্পদ দান করিয়াছিলেন এবং সন্তান সন্ততিও দান করিয়াছিলেন, তখন আমার অন্তর এ সকল বস্তুর প্রতি আকৃষ্ট ছিল । এখন আপনি আমার সকল বস্তু ধ্বংস করিয়া দিয়াছেন, অতএব আমার অন্তর সকল বস্তুর আকর্ষণ হইতে শূণ্য । আপনার ও আমার মাঝে এখন আর কোন বস্তুর প্রতিবন্ধকতা নাই । আমার সহিত আপনি যেই ব্যবহার করিয়াছেন যদি আমার শত্রু ইব্লীস উহা জানিতে পারে তবে সে আমার প্রতি হিংস! করিবে । পরিশেষে তাহার এই কথায়ও এই প্রশংসায় ইবলীস জ্বলিয়া পুড়িয়া মরিল । হযরত আইউব (অ!) আরে৷ বলিলেন, হে আমার প্রতিপালক! আপনি আমাকে ধন-সম্পদ ও সন্তান সন্ততি দান করিয়াছিলেন, কিন্তু আপনি ইহা ভালই জানেন যে, তখন আমার কোন যুলুমের কারণে কেহ আমার দ্বারে কোন অভিযোগ লইয়া আসে নাই । রাত্রিকালে আমার জন্য নরম বিছানা বিছানো হইলে আমার নাফ্সকে লক্ষ্য করিয়া বলিতাম, তোমাকে তো এই নরম বিছানায় আরাম করিবার জন্য সৃষ্টি করা হয় নাই । আপনি জানেন যে, ইহা শুধু আপনার সন্তুষ্টির জন্যই করিয়াছিলাম। হাদীসটি ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ওহ্ব ইব্ন মুনাব্বেহ (র) হইতে এই বিষয়ে এক দীর্ঘ হাদীস বর্ণিত আছে। ইব্ন জরীর (র) ও ইব্ন আবু হাতিম (র) ও উহা বর্ণনা করিয়াছেন। কিন্তু রিওয়ায়েতটি বড়ই গারীব । দীর্ঘ হওয়ার কারণে আমি উহা ত্যাগ করিয়াছি । বর্ণিত আছে যে, হযরত আইউব (আ) দীর্ঘকাল যাবদ বিপদগ্রস্ত ছিলেন। হাসান ও কাতাদাহ_ (র) বলেন, সাত বৎসর এক মাস তিনি এই বিপদে আক্রান্ত ছিলেন। বনী ইস্রাঈলের একটি এমন স্থানে তিনি পড়িয়া ছিলেন, যেখানে তাহারা ময়লা নিক্ষেপ করিত । তাহার শরীরে পোকা পড়িয়াছিল। অতঃপর আল্লাহ্ তা'আলা তাহাকে বিপদ মুক্ত করিলেন । তাহাকে উত্তম বিনিময় দান করিলেন। এবং তাহার ধৈর্যের কারণে ইব্ন কাছীর--৪২ (৭ম)
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।