Contents সূরা আহিয়া ৩২৫ প্রতি চারজন বিত্তবান লোক আসক্ত হইয়া পড়িল । তাহারা তাহার সহিত অপকর্ম করিবার প্রত্যাশায় সর্বপ্রকার প্রচেষ্টা চালাইয়াও ব্যর্থ হইল । মহিল৷ কোনক্রমেই তাহাদের আশা পূর্ণ করিতে সম্মত হইল না। অতঃপর তাহার ক্ষিপ্ত হইয়। হযরত দাউদ (আ)-এর নিকট গিয়া বলিল, এই মহিলাটি তাহার কুকুরের সহিত ব্যাভিচার করে, সে তাহার কুকুরকে এই অপকর্মের অভ্যস্ত করাইয়াছে। ঘটনাটি শ্রবণ করিয়। হযরত দাউদ (আ) তাহাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করিবার নির্দেশ দিলেন। এদিন বিকালেই হযরত সুলায়মান (আ) তাহার সমবয়ঙ্ক যুবক ছেলেদের সহিত বসিয়া বিচারকের আসন গ্রহণ করিলেন । তখন চারজন যুবক উরোল্লেখিত ঘটনার অনুরূপ একটি মুকদ্দমা তাহার নিকট পেশ করিল । হযরত সুলায়মান (আ) প্রত্যেককে পৃথক করিয়। দিলেন এবং একজনকে তাহার নিকট ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কুকুরটির কি রং ছিল? সে বলিল, কালো । হযরত সুলায়মান (আ) তাহাকে পৃথক করিয়া দিলেন । অতঃপর অপর একজনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কুকুরটি রং কি ছিল? সে বলিল, লাল। তৃতীয়জনকে ডাকিয়া জিজ্ঞাসা করিলে সে বলিল, বাদামী, এবং চতুৰ্থজন বলিল, কুকুরটি সাদা ছিল । হযরত সুলায়মান (আ) সকলকে হত্যা করিবার নির্দেশ দিলেন। হযরত দাউদ (আ) যখন হযরত সুলায়মান (আ)-এর এই বিচার সম্পর্কে অবগত হইলেন তৎক্ষণাৎই তিনি এই চার ব্যক্তিকে ডাকাইয়া পাঠাইলেন, যাহার! মহিলাটির প্রতি এই অপবাদ আরোপ করিয়াছিল । তাহারা উপস্থিত হইলে তিনি পৃথক করিয়! প্রত্যেকের নিকট কুকুরের রং কি ছিল জিজ্ঞাসা করিলে তাহারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রং বলিল । তখন হযরত দাউদ (আ) তাহাদিগকে হত্যা করিবার নির্দেশ দিলেন। মহান আল্লাহ্র বাণী ৪ J fr CERT EE LOO Ee আর পর্বত সমূহকে দাউদ (আ)-এর অনুসারী করিয়া দিয়াছিলাম ৷ উহারা তাহার সহিত আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করিত এবং পক্ষীসমূহও ৷ হযরত দাউদ (আ)-এর কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর ৷ তিনি যখন যাবৃর গ্রন্থ পাঠ করিতেন, তখন আকাশের উড়ন্ত পাখিসমূহও থামিয়া যাইত এবং আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করিত ৷ অনুরূপভাবে পৰ্বতসমূহ হযরত দাউদের সুমধুর কণ্ঠে মুগ্ধ হইয়া তাহার সহিত তাসবীহ্ পাঠ করিতে লাগিত ৷ একদা হযরত নবী করীম (সা) রাত্রিকালে হযরত আবু মুসা আশ'আরী (রা)-কে কুরআন তিলাওয়াত করিতে শুনিলেন। তিনি তাহার তিলাওয়াত শ্রবণের জন্য থামিয়া গেলেন । এবং বলিলেন ৪ sls dl lr jr lia oll
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।