তাফসীরে ইবনে কাছীর ৭ম খণ্ড
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২৪ তাফসীরে ইবন কাছীর lds iba sal lls ola! < SLL SU gia SI বিচারক ও হাকিম ইজতিহাদ করিয়া সঠিক সিদ্ধান্তে পৌছিলে তিনি দ্বিগুণ সাওয়াব পাইবেন এবং ভুল করিলে এক গুণ সাওয়াব লাভ করিবেন । উদ্ধৃত হাদীস দ্বারা ইয়াস ইব্ন মু‘আবিয়াহ (র)-এর ধারণা যে, বিচারক ইজতিহাদ করিতে ভুল করিলে সে জাহান্নামে যাইবে ইহা ভুল প্রমাণিত হইল । সুনান গ্রন্থ সমূহে বর্ণিত, বিচারক তিন শ্রেণীতে বিভক্ত । ১. এক শ্রেণীর বিচারক বেহেশতবাসী এবং দুই শ্রেণীর বিচারক দোযখী ৷ প্রথম শ্রেণীর বিচারক হইল তারা, যারা সত্য জানিয়া তদানুযায়ী বিচার করে। এই শ্রেণীর বিচারক বেহেশতে প্রবেশ করিবে। দ্বিতীয় শ্রেণীর বিচারক হইল, তারা যারা সত্যকে না জানিয়া না বুঝিযা বিচার করে। সে দোযখে প্রবেশ করে। তৃতীয় আর এক শ্রেণীর বিচারক যারা সত্যকে জানিয়া উহার বিপরীত বিচার করে। তারাও দোযখে প্রবেশ করিবে। পবিত্র কুরআনে যেই ঘটনাটি উপরে উল্লেখ করা হইয়াছে, মুসনাদে ইমাম আহ্‌্মাদ অনুরূপ একটি ঘটনা বর্ণিত হইয়াছে। ইমাম আহ্‌মাদ (র) বলেন, আলী ইব্‌ন হাফস (র).......... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ একদা দুইজন স্ত্রীলোকের সহিত তাহাদের দুইটি শিশুও ছিল। এমন সময় একটি বাঘ আসিয়া তাহাদের একটি শিশুকে লইয়া গেল । প্রত্যেকেই বলিতে লাগিল, তোমার বাচ্চা বাঘে লইয়া গিয়াছে। মীমাংসার জন্য উভয়ই হযরত দাউদ (আ)-এর নিকট গেল । হযরত দাউদ (আ) তাহাদের মধ্যে যে বড় ভাহাকে অবশিষ্ট শিশুটি দিয়া দিলেন। ফয়সালা শুনিয়া হযরত সুলায়মান (আ!) তাহাদিগকে ডাকিয়া বলিলেন, একটি ছুরি আন, শিশুটিকে দুই খণ্ড করিয়া তোমাদের মধ্যে আমি ভাগ করিয়া দেই । ইহা শুনিয়া ছোট স্ত্রী লোকটি বলিল, আল্লাহ্‌ আপনার প্রতি রহম করুন । উহাকে দ্বিখণ্ডিত করিবেন ন৷ । শিশুটি তাহাকে দিয়াদিন, হযরত সুলায়মান (অ!) বুঝিলেন। শিশুটি প্রকৃতপক্ষে এই স্ত্রী লোকটিরই । অতএব তিনি তাহাকেই দিয়া দিলেন । ইমাম বুখারী ও মুসলিম তাহাদের সহীহ্‌ গ্রন্থদ্বয়ে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম নাসায়ী (র) তাহার সুনান গ্রন্থে এই ঘটনার উপর এইরূপ শিরোনাম ধার্য করিয়াছেন, Sl Lil ASA ASL LA <UAI“সত্য উদ্ঘাটনের জন্য বিচারক স্বীয় ফয়সালার বিপরীত কথা বলিতে পারে।” হাফিয আবুল কাসিম ইব্‌ন আসাকির (র) হযরত সুলায়মান (অ!) সম্পর্কে অনুরূপ অপর একটি ঘটনা বর্ণনা করিয়াছেন তিনি বলেন, হাসান ইবৃন সুফিয়ান (র)......... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি একটি দীর্ণ ঘটনা বর্ণনা করিয়াছেন । উহার সার সংক্ষিপ্ত হইল, বনী ইস্রাঈলের একজন পরম সুন্দরী মহিলার

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।