Contents ৩২২ তাফসীরে ইবন কাছীর হইবে । এবং আঙ্গুর ক্ষেতটি ছাগলের মালিকের দায়িত্বে দেওয়। হইবে সে উহার তত্ত্বাবধান করিয়া পূর্বাবস্থায় ফিরাইয়া দিবে। অতঃপর ক্ষেতের মালিক ছাগলের মালিককে ছাগল ফিরাইয়া দিবে এবং ছাগলের মালিক ক্ষেতটি তাহাকে ফিরাইয়া দিবে। শুরাইহ, মুররাহ, মুজাহিদ, কাতাদাহ ও ইব্ন যায়িদ (র) এবং আরো অনেকে এই ব্যাখ্যা দান করিয়াছেন। ইব্ন জরীর (র) বলেন, ইবৃন আবূ যিয়াদ (র)......... আমের (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একদা দুই ব্যক্তি কাযী শুরাইহ (র)-এর নিকট আসিল। তাহাদের একজন অপরজনের প্রতি ইংগিত করিয়া বলিল, এই লোকটির ছাগলগুলি আমার কাপড় বুনার সূতা ছিড়িয়া ফেলিয়াছে। শুরাইহ (র) তাহাকে জিজ্ঞাসা করিলেন, রাত্রিকালে না দিনের বেলা? যদি দিনের বেলায় ছিড়িয়া থাকে তবে ইহার কোন hoes NSU ad le adhd ll Me a ক্ষতিপূরণ আদায় করিতে হইবে । অতঃপর তিনি 5,২1 ৯ ১১, ১ ১০১০০ 35199 পাঠ করিলেন। কাযী শুরাইহ (র) যেই ফায়সালা করিলেন, ইহা ইমাম আহ্মাদ, আবূ দাউদ ও ইব্ন মাজাহ (র) কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ । তাহারা......... লাইস ইব্ন সা'দ, হারাম ইব্ন মুহায়াসাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, একবার হযরত রাবা ইব্ন অযিব (রা)-এর উ্টি একটি বাগানে প্রবেশ করিয়া বাগানের গাছ নষ্ট করিয়া দিল । তখন রাসূলুল্লাহ্ (সা) যেই ফয়সালা করিলেন, উহা হইল, দিনের বেলা বাগানের মালিকের দায়িত্ব হইবে বাগানের হিফাযত ও সংরক্ষণ করা । এবং রাত্রিকালে গৃহপালিত পশু যেই ক্ষতি করিবে পশুর মালিক সেই ক্ষতিপূরণ আদায় করিবে । হাদীসটিকে যু'আল্লাল বলিয়া মন্তব্য করা হইয়াছে । ‘কিতাবুল আহকাম’ নামক গ্রন্থে এই বিযয়ে আমর! বিস্তারিত আলোচনা করিয়াছি । মহান আল্লাহ্র বাণী ৪ আমি এ মীমাংসার জ্ঞান দাউদ ও সুলায়মানকে দান করিয়াছিলাম । উভয়কেই আমি হিক্ম ও ইল্ম দান করিয়াছিলাম। ইব্ন আবূ হাতিম (র)... ... ... হুমাইদ| (র) হইতে বর্ণিত যে, ইয়াস ইব্ন মু'আবিয়াহ (র) তাহাকে দেখিয়া কাদিয়া ফেলিলেন। হাসান বাসরী (র) তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আবূ সাঈদ! আমি ইহ| জানিতে পারিয়াছি যে, বিচারক যদি ইজতিহাদ করিয়া ভুল করে তবে সে জাহান্নামে প্রবেশ করিবে, যদি সে প্রবৃত্তির দ্বারা প্রতারিত হয় তবে সেও জাহান্নামী । অবশ্য যেই বিচারক ইজতিহাদ করিয়া
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।