Contents সূরা আম্বিয়া j ৩২১ এই ক্ষতির বিনিময়ে ছাগলগুলি দেওয়া হইবে । তখন হযরত সুলায়মান (আ) তীহাকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র নবী! এই মীমাংসা ব্যতিত ইহার অপর কোন মীমাংসা হইতে পারে কি? তিনি জিজ্ঞাসা করিলেন, অন্য আর কি মীমাংসা হইতে পারে? হযরত সুলায়মান (আ) বলিলেন আঙ্গুর ক্ষেত ছাগলের মালিকের দায়িত্বে দেওয়া হইবে এবং সে উহাতে আঙ্গুর লতা লাগাইয়া উহার তত্ত্বাবধান করিতে থাকিবে যাবৎ না পূর্বের অবস্থায় ফিরিয়া আসে এবং ছাগলগুলি ক্ষেতের মালিককে দেওয়া হইবে, সে উহা দ্বারা উপকৃত হইতে থাকিবে যাবৎ না ক্ষেত পূর্বাবস্থায় ফিরিয়া আসে । ক্ষেত যখন পূর্বাবস্থায় ফিরিয়। আসিবে তখন ক্ষেতের মালিক ছাগলের মালিককে ছাগল ফিরাইয়া দিবে। আল্লাহ্ তা'আলা ১,০ ৫১০৫২৯ এর মাধ্যমে হযরত সুলায়মান (আ)-এর এই মীমাংসার কথাই উল্লেখ করিয়াছেন। আওফী (র) হযরত ইব্ন আব্বাস (রা) হইতেও এই ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। মুহাম্মদ ইব্ন সালামাহ্ (র).......... হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, হযরত দাউদ (আঁ) ক্ষেতের মালিককে ছাগলগুলি দিয়া দেওয়ার ফায়সালা করিলেন । অতঃপর ছাগলের মালিক শুধু তাহাদের কুকুরগুলি সংগে লইয়া ফিরিল । পথে হযরত সুলায়মান (আ)-এর সহিত তাহাদের সাক্ষাৎ হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমাদের কি মীমাংসা করা হইয়াছে? তাহার! কৃত মীমাংসার কথা উল্লেখ করিল । তখন তিনি বলিলেন, যদি আমি তোমাদের মীমাংসার দায়িত্ব গ্রহণ করিতাম তবে ভিন্ন ফয়সালা করিতাম ৷ হযরত দাউদ (আ)-কে এই বিষয়ে অবগত করান হইলে, তিনি হযরত সুলায়মান (আ)-কে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, বৎস! তুমি এই সমস্যার কি বিচার করিতে? তিনি বলিলেন, আমার মীমাংসা হইল মালিককে ছাগলগুলি দেওয়া হইবে এবং সে উহার বাচ্চাও দুধ ইত্যাদি দ্বার উপকৃত হইবে এবং ক্ষেত ছাগলের মালিকের দায়িত্বে দেওয়া, সে উহাতে ছারা লাগাইয়। উহার তত্ত্বাবধান করিতে থাকিবে। যখন ক্ষেত পূর্বের অবস্থায় ফিরিয়া আসিবে তখন ক্ষেতের মালিক তাহার ক্ষেত ফিরাইয়া লইবে এবং ছাগলগুলিও তাহার মালিককে ফিরাইয়া দিবে। ইব্ন আবূ হাতিম (র) ... মাসরূক (রা) হইতে বর্ণন৷ করিয়াছেন, তিনি বলেন, যেই ক্ষেতে রাত্রিকালে ছাগল ঢুকিয়াছিল উহা ছিল আঙ্গুর ক্ষেত ৷ ছাগলগুলি ক্ষেতটি সম্পূর্ণরূপে বিনষ্ট করিয়াছিল । আঙ্গুর গাছে লতা-পাতা ও আঙ্গুর ছড়া সব কিছুই খাইয়া শেষ করিয়াছিল। অতঃপর ক্ষেতের মালিকরা হযরত দাউদ (অ!)-এর নিকট বিচার প্রার্থী হইলে তিনি ছাগলগুলি তাহাদিগকে দিয়া দিলেন। এই বিচার শ্রবণ করিয়া হযরত সুলায়মান (আ) বলিলেন, বিচারটি এইরূপ হইবে । ক্ষেতের মালিককে ছাগলগুলি দেওয়া হইবে, তাহারা উপর দুধ পান করিবে এবং অন্যান্য উপায়ে উহ৷ দ্বারা উপকৃত ইব্ন কাছীর_-৪১ (৭ম)
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।