Contents সূরা আম্বিয়া ৩১৩ শুয়াইব জুব্বায়ী (র) বলেন, হযরত ইব্রাহীম (আ)-এর বয়স ছিল তখন ষোল বৎসর ৷ বর্ণিত আছে হযরত ইব্রাহীম (আ)-কে যখন আগুনে নিক্ষেপ করা হইল তখন হযরত জিব্রাঈল (আ) শূণ্যে অবস্থান করিয়া তাহাকে জিজ্ঞাস! করিলেন, আপনার কি প্রয়োজন আছে? জবাবে তিনি বলিলেন £ আপনার নিকট আমার কোন প্রয়োজন নাই । তবে আল্লাহ্র নিকট আমি অবশ্যই মুখাপেক্ষী । হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত, যখন হযরত ইব্রাহীম (অ!)-কে আগুনে নিক্ষেপ করা হইল, তখন বৃষ্টির জন্য নিয়োজিত ফিরিশৃতা বলিতে লাগিল, আল্লাহ্র পক্ষ হইতে হুকুম করিলেই আমি বৃষ্টিবর্ষণ করিয়া আগুন নিভাইয়া দিব। কিন্তু তাহাতে আল্লাহ্র কোন নির্দেশ দেওয়ার পূর্বেই আল্লাহ্ তা'আলা আগুনকে ঠাণ্ডা হইবার জন্য হুকুম দিলেন। তিনি বলিলেন ৪ _ eat AL CLG BY হে আগুন! তুমি ইব্রাহীমের উপর শীতল ও নিরাপদ হইয়া যাও । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, আল্লাহ্র এই নির্দেশের পর পৃথিবীর সমস্ত আগুন শীতল হইয়া গিয়াছিল। কা‘ব আহবার (রা) বলেন, সেই দিন আগুন দ্বারা কেহই উপকৃত হইতে পারে নাই এবং হযরত ইব্রাহীম (আ)-কে যেই রশি দ্বারা বাধ৷ হইয়াছিল কেবল উহাই জবলিয়াছিল। সাওরী (র) হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) হইতে 1/5 19502 5:54 5 এর এই অর্থ বর্ণনা করিয়াছেন, হে আগুন! ইব্রাহীমের কোন ক্ষতি করিও না। ইব্ন আব্বাস ও আবুল আলিয়াহ (র) বলেন, যদি আল্লাহ্ তা'আলা ২1, না বলিতেন, তবে আগুন এতই শীতল হইত যে তিনি উহা দ্বারা কষ্ট পাইতেন ৷ জুওয়াবির, যাহ্হাক (র) হইতে আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, কাফিররা মস্ত বড় এক গর্ত করিল, এবং চতুর্দিক হইতে উহাতে আগুন প্রজ্জ্বলিত হইল । হযরত ইব্রাহীম (আ)-কে ইহার মধ্যে নিক্ষেপ করা হইল, কিন্তু আগুন তাহাকে স্পর্শও করিল না । এমনকি আল্লাহ্ উহাকে সম্পূর্ণরূপে নিভাইয়া দিলেন। বর্ণিত আছে, এ সময় হযরত জিব্রাঈল (আ) হযরত ইব্রাহীম (অ!)-এর সহিত অবস্থান করিতেছিলেন'। হযরত জিবরাঈল (আ) তাহার মুখমণ্ডল হইতে ঘাম মুছিয়। দিয়াছিলেন। হযরত ইব্রাহীম (আ) আগুনের উত্তাপে কেবল ঘর্মাক্ত হইয়াছিলেন। ইহা ব্যতিত তীহার অন্য কোন কষ্ট হয় নাই সুদ্দী (র) বলেন, হযরত ইব্রাহীম (অ!)-এর সহিত ছায়াদানকারী ফিরিশৃতাও বিদ্যমান ছিলেন। আলী ইব্ন আবু হাতিম (র)............ মিনহাল ইব্ন আম্র (র) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত ইব্রাহীম (আ)-কে আগুনের নিক্ষেপ করিবার পর তিনি উহাতে পঞ্চাশ কিংবা চল্লিশ দিন কাটাইয়াছিলেন। হযরত ইব্রাহীম (অ!) বলেন, আগুনের ইব্ন কাইীর_-৪০ (৭ম)
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।